জুরাছড়িতে গুলিতে ইউপিডিএফের সদস্য নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাঙামাটির জুরাছড়ি উপজেলার ঘিলাতলী বাজারে একদল দুর্বৃত্তের গুলিতে রিগ্যান চাকমা ওরফে বুজ্যা (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সদস্য বলে জানা গেছে। এ ছাড়া সমীরণ চাকমা (২০) নামের এক ব্যক্তি আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে পাঁচজনের একটি সশস্ত্র দল ঘিলাতলী বাজারে রিগ্যান চাকমাকে লক্ষ্য করে গুলি করে। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান। ওই সময় তাঁর পাশে থাকা সমীরণ চাকমাও গুলিবিদ্ধ হন। জুরাছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি স্থানীয় লোকজনের উদ্ধৃতি দিয়ে জানান, রিগ্যান চাকমা ঘটনাস্থলেই মারা গেছেন এবং আহত সমীরণ চাকমার পেটের নিচে ও পায়ে গুলি লেগেছে। ঘটনার পরপরই পার্শ্ববর্তী ক্যাম্প থেকে সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গেছেন। পুলিশও সেখানে যাচ্ছে বলে ওসি জানান।