অবসরপ্রাপ্ত বিচারপতি, আপিল বিভাগপারিবারিক আদালতকে একটি স্বতন্ত্র আদালত হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ বর্তমানে সহকারী বিচারকেরা অন্যান্য দেওয়ানি মামলার সঙ্গে পারিবারিক মামলাগুলো নিষ্পত্তি করে থাকেন। ফলে দীর্ঘসূত্রতা হয়। এ ক্ষেত্রে দেওয়ানি কার্যবিধির মতো শুনানি মুলতবি রাখা বা সময় বেঁধে দেওয়া নিয়ে নির্দিষ্ট বিধান করে দিতে হবে। তিনবারের বেশি সময় নেওয়া যাবে না। বিধান প্রবর্তন করতে হবে। তবে পারিবারিক আদালতে জুরি-ব্যবস্থা প্রবর্তন করা উচিত। বিজ্ঞজনদের মধ্য থেকে তিনজন নিয়ে জুরি থাকা উচিত।বিচারক যদি মহিলা হন, তাহলে দুজন পুরুষ জুরি ও একজন মহিলা জুরি থাকতে পারেন। কিংবা বিচারক পুরুষ হলে দুজন মহিলা জুরি ও একজন পুরুষ জুরি থাকতে পারেন। এই জুরিরা হবেন অবসরপ্রাপ্ত বিচারক, অবসরপ্রাপ্ত শিক্ষক কিংবা সুধী সমাজ থেকে। এতে পারিবারিক মামলাগুলো দ্রুত নিষ্পত্তি হবে। আমেরিকায় দেওয়ানি ও ফৌজদারি উভয় মামলায়ই জুরি-ব্যবস্থা রয়েছে। ইংল্যান্ডে শুধু ফৌজদারি মামলার ক্ষেত্রে জুরি-ব্যবস্থা রয়েছে। জুরি-ব্যবস্থা প্রবর্তন করা গেলে পারিবারিক বিরোধ নিষ্পত্তিতে সফলতা আসবে। মামলাজট সিরসন হবে। ভারতের আদলে পারিবারিক আদালত হয়তো প্রতিষ্ঠা করা সম্ভব, কিন্তু হুট করে সম্ভব নয়। প্রথমেই ভারতের আদলে একটি স্বতন্ত্র আদালত হিসেবেই প্রতিষ্ঠা করা উচিত।