জুলফিকারকে ১০ দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের অভিযোগে গ্রেপ্তার র‌্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল (বরখাস্ত) জুলফিকার আলী মজুমদারকে ১০ দিন কারা ফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।আজ বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রামের বিচারিক হাকিম এস এম মাসুদ পারভেজ রিমান্ড শুনানির পর এ আদেশ দেন। রিমান্ড শুনানির জন্য আজ চট্টগ্রাম কারাগার থেকে জুলফিকার আলী মজুমদারকে বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়।গত সোমবার জুলফিকার আলী মজুমদারের রিমান্ডের শুনানি মামলার নথি জেলা ও দায়রা জজ আদালত থেকে না আসায় আজ শুনানির দিন ধার্য করা হয়।এর আগে আনোয়ারা থানার পুলিশ জুলফিকারকে সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে।আনোয়ারার তালসরা দরবার থেকে গত ৪ নভেম্বর দুই কোটি সাত হাজার টাকা লুট করে র‌্যাবের একটি দল। এ ঘটনায় গত ১৩ মার্চ তালসরা দরবারের গাড়িচালক ইদ্রিস আলী বাদী হয়ে মামলা করেন। আসামিদের মধ্যে ১০ জন র‌্যাবের সদস্য ও দুজন র‌্যাবের সোর্স। তাঁদের মধ্যে প্রধান আসামি চাকরিচ্যুত লে. কর্নেল জুলফিকার আলী মজুমদার। জুলফিকার আলী মজুমদারকে গত ৩০ এপ্রিল সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে।