জুলফিকারের রিমান্ডের শুনানি সোমবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার র‌্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারের রিমান্ডের আবেদনের শুনানি হবে আগামী সোমবার। আজ শুক্রবার দুপুরে বিচারিক হাকিম আদালতের হাকিম আবু সালেম মো. নোমান এই তারিখ ধার্য করেন। আজ বেলা তিনটার দিকে জুলফিকার আলী মজুমদারকে চট্টগ্রামের ওই আদালত ভবনে নেওয়া হয়। বিকেল পৌনে চারটার দিকে তাঁকে বিচারিক হাকিম আবু সালেম মো. নোমানের আদালতে নেওয়া হয়। আনোয়ারা থানার পুলিশ আদালতের কাছে জুলফিকার আলীকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। তবে মূল নথিপত্র না থাকায় আগামী সোমবার তাঁর রিমান্ড শুনানির আদেশ দেন আদালত।আদালতে জুলফিকারের পক্ষে জামিন আবেদন করেন তাঁর আইনজীবী ইফতেখার সাইমুল চৌধুরী। তবে আদালত জামিনের আবেদন নাকচ করে দিয়ে জুলফিকার আলীকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।চট্টগ্রামের তালসরা দরবার থেকে দুই কোটি টাকা লুটের ঘটনায় অভিযুক্ত র‌্যাব-৭-এর তত্কালীন অধিনায়ক লে. কর্নেল জুলফিকার আলী মজুমদারকে গতকাল বৃহস্পতিবার ভোরে রাজধানীর মগবাজারের ডাক্তারের গলি থেকে গ্রেপ্তার করা হয়। রমনা থানা ও চট্টগ্রামের আনোয়ারা থানা-পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।