জুলাইয়ে ঢাকায় আসছেন সোনিয়া গান্ধী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের কংগ্রেস পার্টির সভানেত্রী সোনিয়া গান্ধী আগামী মাসে ঢাকায় আসছেন। কূটনৈতিক সূত্রগুলো গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানিয়েছে, আগামী ২৫ জুলাই অনুষ্ঠেয় অটিজম বিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে বক্তৃতা করবেন ভারতের ক্ষমতাসীন জোট সংযুক্ত প্রগতিশীল মোর্চার (ইউনাইটেড প্রোগ্রেসিভ অ্যালায়েন্স—ইউপিএ) চেয়ারপারসন সোনিয়া গান্ধী।প্রসঙ্গত, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আগামী ২৫ ও ২৬ জুলাই ঢাকায় অটিজম বিষয়ে আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।সফরের বিষয়ে জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল সন্ধ্যায় বলেন, কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী আগামী ২৫ জুলাই ঢাকায় আসবেন। ওই দিন অটিজমবিষয়ক সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে তাঁর যোগ দেওয়ার কথা রয়েছে।ঢাকা সফরের সময় সোনিয়া গান্ধীর সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠক হবে কি না জানতে চাইলে দীপু মনি বলেন, প্রধানমন্ত্রীর সঙ্গে কংগ্রেসের সভানেত্রীর সৌজন্য সাক্ষাৎ হবে। এ সময় দ্বিপক্ষীয় সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। স্বাভাবিকভাবেই তাঁদের আলোচনায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরের প্রসঙ্গটি আসবে।পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোনিয়া গান্ধীর ঢাকার সফরসূচি এখনো চূড়ান্ত হয়নি। তবে এখন পর্যন্ত ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর স্ত্রী আগামী ২৫ ও ২৬ জুলাই বাংলাদেশ সফর করবেন।কংগ্রেসের সভানেত্রী ও ইউপিএর চেয়ারপারসন হিসেবে এটি সোনিয়া গান্ধীর প্রথম বাংলাদেশ সফর।