জুলাইয়ে তিস্তা সড়ক সেতুর উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী ৩০ জুনের মধ্যে তিস্তা সড়ক সেতুর নির্মাণকাজ শেষ করা হবে। জুলাই মাসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন। যোগাযোগমন্ত্রী আজ শনিবার সকাল ১০টার দিকে নির্মাণাধীন তিস্তা সড়ক সেতু পরিদর্শনকালে এ কথা বলেন।এ সময় মন্ত্রীর সঙ্গে ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মোতাহার হোসেন, লালমনিরহাট জেলা প্রশাসক মোকলেসার রহমান, যোগাযোগ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সড়ক সেতু নির্মাণের সঙ্গে জড়িত ব্যক্তিরা।পরে মন্ত্রী তিস্তা সড়ক সেতুর অদূরে রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়ায় একটি পথসভায় অংশ নেন।