জুলিয়া রবার্টসের নতুন ছবি ঢাকার প্রেক্ষাগৃহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুটফুটে রাজকন্যাকে সরিয়ে রাজ্য দখল করে নেয় এক ডাইনি রানি। রাজকন্যা তার সাতজন সুশিক্ষিত ও মেধাবী সৈনিক নিয়ে নিজের রাজত্ব ফিরে পাওয়ার চেষ্টা করে। এটি মিরর মিরর ছবির গল্প। ব্রাদার্স গ্রিমের কল্পকাহিনি ‘স্নো হোয়াইট’ অবলম্বনে হলিউডে নির্মিত হয়েছে ছবিটি। পরিচালনা করেছেন তারসেম সিং। ডাইনি রানির চরিত্রে অভিনয় করেছেন জুলিয়া রবার্টস। আরও আছেন লিলি কলিন্স, আর্মি হ্যামার, নাথান লেন প্রমুখ।গত ৩০ মার্চ বিশ্বব্যাপী মুক্তি পায় কমেডি ফ্যান্টাসিনির্ভর এই ছবি। ঢাকার দর্শক আজ থেকে ছবিটি দেখতে পাবেন স্টার সিনেপ্লেক্সে।