জুলিয়ান বার্নসের ম্যান বুকার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রিটিশ সাহিত্যিক জুলিয়ান বার্নস চলতি বছর ম্যান বুকার পুরস্কার পেয়েছেন। ‘দ্য সেন্স অব অ্যান এন্ডিং’ উপন্যাসের জন্য বিচারকেরা গতকাল মঙ্গলবার জুলিয়ান বার্নসের হাতে ম্যান বুকার পুরস্কার তুলে দেন।জুলিয়ান বার্নস এর আগে তিনবার এ পুরস্কারের জন্য নির্বাচিতদের সংক্ষিপ্ত তালিকায় ছিলেন। তবে চতুর্থবার তাঁর হাতেই উঠল সম্মানজনক ম্যান বুকার।পুরস্কার প্রাপ্তির প্রতিক্রিয়ায় জুলিয়ান বার্নস বিচারকদের ধন্যবাদ জানিয়ে বলেছেন, তিনি আনন্দিত। তবে দ্য সেন্স অব অ্যান এন্ডিং উপন্যাসের জন্য জুলিয়ান বার্নসকে ম্যান বুকার দেওয়ায় কেউ কেউ বিচারকদের সমালোচনা করেছেন। সমালোচকেরা দাবি করছেন, এ উপন্যাসটি ম্যান বুকার পুরস্কার পাওয়ার যোগ্য নয়। জুলিয়ান বার্নস ১৯৪৬ সালে যুক্তরাজ্যের লেইস্টারে জন্ম নেন। তিনি অক্সফোর্ডে আধুনিক ভাষার ওপর পড়ালেখা করেছেন। তিনি ১০টি উপন্যাস, অসংখ্য ছোটগল্প ও প্রবন্ধ লিখেছেন।