জুহি এবার গাইবেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বলিউডের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী জুহি চাওলা এবার সংগীতের দুনিয়ায় পা রাখছেন। একটি গানের অ্যালবামে কণ্ঠ দেবেন তিনি। আর গানের এ অ্যালবামটি বাজারে আনতে করণীয় সবকিছুর পেছনেই সময় দিচ্ছেন জুহি।বলিউডে ‘মিষ্টি হাসির অভিনেত্রী’ হিসেবে খ্যাত জুহি গানের ক্ষেত্রে অবশ্য একেবারে নতুন মানুষ নন। এর আগেও সুযোগ পেলেই গান গেয়েছেন তিনি। ‘কেয়ামত সে কেয়ামত তক’ ছবিতে অভিনয় করে ঝড় তোলা জুহিকে পরিচালক মনসুর খান আবিষ্কার করেছিলেন মডেলিং জগত্ থেকে।১৯৮৪ সালের মিস ইন্ডিয়া জুহি চাওলা মিস ইউনিভার্স প্রতিযোগিতাতে চতুর্থ হয়েছিলেন। সৌন্দর্য আর অভিনয় ছাপিয়ে তাঁর শিল্পীসত্তাকে সামনে আনতে চান দীর্ঘদিন চলচ্চিত্রের বাইরে থাকা জুহি। অভিনয়েব ব্যস্ততা কমে যাওয়ায় রীতিমতো শিক্ষক রেখে শাস্ত্রীয় সংগীতের চর্চা করে যাচ্ছেন তিনি। জুহি এর আগে অমিতাভ বচ্চনের সঙ্গে ভূতনাথ ছবির গানে কণ্ঠ দিয়েছিলেন।নিয়মিত রেওয়াজ করা ছাড়াও জুহি এখন সংগীতের তালিম নিতে পেশাদার বিভিন্ন শিল্পীর সঙ্গে কাজও করছেন বলে একখবরে জানিয়েছে টিওআই। নিজের অ্যালবাম বাজারে আনতে তিনি সংগীত-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গেও কথা বলেছেন। তবে তাঁর অ্যালবামটি কোন প্রতিষ্ঠানের মাধ্যমে বাজারে আসবে, সে বিষয়ে তিনি এখনো কিছু জানাননি। বলিউডের অভিনেত্রীদের মধ্যে গায়িকা তিনি একা নন। সম্প্রতি প্রিয়াঙ্কা চোপড়াও একটি অ্যালবামে গান গেয়েছেন।