জুড়ীতে খুদে শিক্ষার্থীদের সংগীত প্রতিযোগিতা
মৌলভীবাজারের জুড়ীতে ২২ অক্টোবর উপজেলা সাংস্কৃতিক ঐক্যজোটের উদ্যোগে দিনভর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের খুদে শিক্ষার্থীদের অংশগ্রহণে সংগীত প্রতিযোগিতা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে সংগঠনের সভাপতি কন্দর্প নারায়ণ দের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মুমিত। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনীষ চাকমা। স্বাগত বক্তব্য দেন, মাহবুবুল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মৃণাল কান্তি দাশ ও মঞ্জুরে আলম।প্রতিযোগিতায় রবীন্দ্র, নজরুল, দেশাত্মবোধক, আধুনিক ও লোকসংগীত বিষয়ে তিনটি বিভাগে ২০টি কিন্ডারগার্টেন, প্রাথমিক এবং মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের ১০০ শিক্ষার্থী অংশ নেয়।রবীন্দ্রসংগীতে ‘ক’ বিভাগে অনুস্কা সেনগুপ্ত প্রথম, ইশরাত জাহান দ্বিতীয় ও জিনাত ফেরদৌস তৃতীয় স্থান; ‘খ’ বিভাগে শুভানন ধর প্রথম, শাহ আহমদ নুছায়ের দ্বিতীয় ও মান্না দাশ তৃতীয়; ‘গ’ বিভাগে প্রান্ত দেবনাথ প্রথম, মুক্তা চৌহান দ্বিতীয় ও পিপাসা রানী দাশ তৃতীয় স্থান অর্জন করে। নজরুল সংগীতে ‘ক’ বিভাগে অনুস্কা সেনগুপ্ত প্রথম, অনামিকা দাশ দ্বিতীয় ও শান্তা রানী নাথ তৃতীয় স্থান; ‘খ’ বিভাগে শুভানন ধর প্রথম, প্রিয়ম রায় দ্বিতীয় ও আবিদা রুবাইয়াৎ বিনতে আজিজ তৃতীয় স্থান; ‘গ’ বিভাগে জয়শ্রী দাশ প্রথম, প্রান্ত দেবনাথ দ্বিতীয় ও রুপম দে তৃতীয় স্থান অর্জন করে।দেশাত্মবোধকে ‘ক’ বিভাগে অনামিকা দাশ প্রথম, অনুস্কা সেনগুপ্ত দ্বিতীয় ও সংযুক্তা দাস তৃতীয়; ‘খ’ বিভাগে আবিদা রুবাইয়াৎ বিনতে আজিজ প্রথম, প্রিয়ম রায় দ্বিতীয় ও শাহ আহমদ নুছায়ের তৃতীয় স্থান; ‘গ’ বিভাগে অন্তর দে প্রথম, মুক্তা চৌহান দ্বিতীয় ও অনামিকা দে তৃতীয় স্থান অর্জন করে।আধুনিকে ‘ক’ বিভাগে রিমি দে প্রথম, সুইটি আক্তার দ্বিতীয় ও সাবিনা আক্তার তৃতীয় স্থান; ‘খ’ বিভাগে আবিদা রুবাইয়াৎ বিনতে আজিজ প্রথম, পাপড়ি রানী দাস দ্বিতীয় ও শুভ্র কান্তি চন্দ তৃতীয় স্থান; ‘গ’ বিভাগে জয়শ্রী দাস প্রথম, পিপাসা রানী দাস দ্বিতীয় ও অন্তর দে তৃতীয় স্থান অর্জন করে।লোকসংগীতে ‘ক’ বিভাগে জিনাত ফেরদৌস প্রথম, সুইটি আক্তার দ্বিতীয় ও অনামিকা দাস তৃতীয় স্থান; ‘খ’ বিভাগে শুভানন ধর প্রথম, পাপড়ি দাস দ্বিতীয় ও শুভ্র কান্তি চন্দ তৃতীয় স্থান; ‘গ’ বিভাগে জয়শ্রী দাস প্রথম, অন্তর দে দ্বিতীয় ও প্রান্ত দেবনাথ তৃতীয় স্থান অর্জন করে। বিকেল পাঁচটায় বিজয়ীদের মধ্যে পুরস্কার হিসেবে ক্রেস্ট ও সম্মাননা সনদ দেওয়া হয়। জুড়ীর প্রয়াত চার সংস্কৃতিসেবী শ্রীকান্ত রায় চৌধুরী, কুমুদ রঞ্জন দে, শাহজাহান আলম ও আবদুল মোহিতের নামে চারটি বিভাগের পুরস্কার উৎসর্গ করা হয়।