জুড়ীতে বসন্ত উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় বসন্ত উৎসব ও পিঠামেলা হয়েছে। ‘দেশজ সংস্কৃতির বিকাশ’ শীর্ষক কার্যক্রমের আওতায় উপজেলা শিল্পকলা একাডেমী গতকাল শনিবার দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করে।উপজেলা পরিষদ চত্বরে সকালে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন সাংসদ মো. শাহাব উদ্দিন। আরও বক্তব্য দেন শিল্পকলা একাডেমীর সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মনীষ চাকমা, জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাসানুজ্জামান প্রমুখ।অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর সদস্যরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন। উৎসবে পিঠা প্রদর্শনী হয়।