জুড়ীতে ‘মরা গাঙ’ খাল খননের দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কৃষক শিহাব উদ্দিন (৩৫) পাঁচ বিঘা জমিতে বোরো ধানের চাষ করেছেন। জমি শুকনো, সেচ ছাড়া চারা লাগানো যাচ্ছে না। কাছেই পার্শ্ববর্তী কণ্ঠিনালা নদীর সঙ্গে সংযুক্ত ‘মরা গাঙ’ খালটি পলিতে ভরাট হয়ে গেছে। স্থানীয় কয়েকজন কৃষক নিজেদের জমিতে সেচের সুবিধার্থে খালটি আংশিক খনন করেছেন। তাই খালে সামান্য পানি আছে। ওই পানি নিয়ে আশপাশের কৃষকদের মধ্যে রীতিমতো কাড়াকাড়ি চলে। এ অবস্থা থেকে বাঁচতে কৃষকেরা খালটি পুরোপুরি খননের দাবি জানিয়েছেন।কৃষক শিহাব উদ্দিন খাল খননকারীদের একজনকে ৩০০ টাকা দিয়ে জমিতে সেচসুবিধা পেয়েছেন। জুড়ীর সদর জায়ফরনগর ইউনিয়নের হাকালুকি হাওরের চাতলা বিল এলাকায় বোরো চাষিদের সেচসুবিধার অভাবে এভাবেই প্রতিদিন দুর্ভোগ পোহাতে হচ্ছে।