জে নে নি ন
সুইমিং পুলের খোঁজরূপসী বাংলা হোটেলরূপসী বাংলা হোটেলের সুইমিংপুলে আগামী ৩ জুন শুক্রবার থেকে সাঁতারের প্রশিক্ষণ শুরু হবে। দুই মাস মেয়াদের এই প্রশিক্ষণে মোট ২৪টি ক্লাসে প্রশিক্ষণার্থীদের সাঁতার শেখানো হবে। প্রশিক্ষণ দেবেন পেশাদার সাঁতারুরা।এখানে এ, বি, সি ও ডি—চারটি বিভাগে প্রশিক্ষণ চলবে। এর মধ্যে ‘এ’ বিভাগে ১০ থেকে ১৬ বছর বয়সী মেয়েদের, ‘বি’ বিভাগে ১০ থেকে ১৬ বছর বয়সী ছেলেদের, ‘সি’ বিভাগে ১৬ বছরের বেশি বয়সী মেয়েদের ও ‘ডি’ বিভাগে ১৬ বছরের বেশি বয়সী ছেলেদের প্রশিক্ষণ দেওয়া হয়। ‘এ’ ও ‘বি’ বিভাগের প্রশিক্ষণের খরচ ১২ হাজার এবং ‘সি’ ও ‘ডি’ বিভাগের খরচ ১৩ হাজার টাকা। প্রশিক্ষণার্থী চাইলে তার সুবিধামতো সময়ে ক্লাসে আসতে পারবে। এখানে ১২ মাস সাঁতার কাটতে চাইলে এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হবে। এক বছরের জন্য সদস্য হওয়ার খরচ ৪৫ হাজার টাকা। সদস্য হতে হলে বয়স ১৭ বছরের বেশি হতে হবে।যোগাযোগ: ৮৩৩০০০১সোনারগাঁও হোটেলপ্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের সুইমিংপুলে নারী, পুরুষ ও শিশুদের জন্য আলাদা আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা আছে। এক মাসের কোর্সে বড়দের জন্য খরচ ১৫ হাজার টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য ১২ হাজার টাকা। তবে একই পরিবারের দুজন সদস্য একসঙ্গে ভর্তি হলে দুই হাজার টাকা ছাড় পাওয়া যায়। সপ্তাহে চার দিন করে মোট ১৬টি ক্লাস হয়। নারীদের জন্য ক্লাস প্রতি শুক্র ও শনিবার সকাল নয়টা থেকে ১০টা এবং রবি ও সোমবার বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত। অন্যদিকে পুরুষদের ক্লাস শুক্র থেকে সোমবার রাত আটটা থেকে নয়টা পর্যন্ত।এখানে সুইমিংপুল আছে দুটি। একটি বড়দের জন্য, অন্যটি ছোটদের। প্রতি মাসের শুরুতে ভর্তি হওয়া যায়। আগামী অক্টোবর পর্যন্ত ভর্তির সুযোগ থাকছে।প্রশিক্ষণ ছাড়া বছরের অন্যান্য সময়ও এখানে সাঁতার কাটা যায়। সে জন্য এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হবে। এক বছরের জন্য সদস্য হওয়ার খরচ এক লাখ ২০ হাজার টাকা, ছয় মাসের জন্য ৮৪ হাজার টাকা এবং এক মাসের জন্য ২০ হাজার টাকা। এ ছাড়া এক দিনের জন্য বড়রা এক হাজার ৩০০ টাকা ও শিশুরা ৭০০ টাকা দিয়ে সাঁতার কাটতে পারবে। সদস্যরা বছরের প্রতিদিন যেকোনো সময় সাঁতার কাটতে পারবে।যোগাযোগ: ৮১১১০০৫রেডিসন ওয়াটার গার্ডেন হোটেলরেডিসন ওয়াটার গার্ডেন হোটেলের সুইমিংপুলে সাঁতার কাটার জন্য এখানকার হেলথ ক্লাবের সদস্য হতে হবে। এক বছরের জন্য সদস্য হওয়ার খরচ বড়দের জন্য ৯৪ হাজার ৮৭৫ টাকা, ১৮ বছরের নিচে যাঁদের বয়স, তাঁদের জন্য ৬৬ হাজার ৪১২ টাকা এবং ১২ বছরের নিচের শিশুদের জন্য ৪৭ হাজার ৪৩৮ টাকা। এখানকার সদস্য হলেই সাঁতার শেখা যাবে। সপ্তাহে সাত দিনই সকাল নয়টা থেকে রাত ১০টা পর্যন্ত এখানে সাঁতার কাটা যায়। এখানে বড়দের ও ছোটদের জন্য আলাদা সাঁতারের ব্যবস্থা আছে।যোগাযোগ: ৮৭৫৪৫৫৫দ্য ওয়েস্টিন ঢাকাএখানে কেবল পাঁচ থেকে ১২ বছরের শিশুদের সাঁতারের প্রশিক্ষণ দেওয়া হয়। খরচ ১৫ হাজার টাকা। এক ঘণ্টা করে মোট ১৬টি ক্লাস হয়। ক্লাস হয় শুক্র ও শনিবার বেলা ১১টা থেকে দুপুর ১২টা ও দুপুর ১২টা থেকে একটা পর্যন্ত।এ ছাড়া এখানকার হেলথ ক্লাবের সদস্য হয়ে সাঁতার কাটা যায় ১২ মাস। সদস্য খরচ এক বছরের জন্য ৭৫ হাজার টাকা, ছয় মাসে ৫০ হাজার টাকা, তিন মাসে ৪০ হাজার টাকা আর এক মাসের জন্য ১৮ হাজার টাকা। এ ছাড়া এক হাজার ৬০০ টাকা দিয়ে এক দিনের জন্য সাঁতার কাটা যায়। সকাল সাতটা থেকে রাত ১১টা পর্যন্ত সদস্যরা সাঁতার কাটতে পারবে বছরের প্রতিটি দিন।যোগাযোগ: ৯৮৯১৯৮৮বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুলবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিংপুলে সাঁতার শেখা যায়। এক মাসের জন্য ভর্তি হওয়ার খরচ এক হাজার ৫০০ টাকা। ক্লাস হয় প্রতি শুক্র, শনি, রবি ও সোমবার। ক্লাসের সময় এক ঘণ্টা। সুইমিংপুল খোলা থাকে সকাল সাতটা থেকে দুপুর একটা ও বিকেল চারটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।যোগাযোগ: ৯৫৬৭৭১৪জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুরমিরপুরের জাতীয় সুইমিং কমপ্লেক্সে সাঁতার শেখা যায়। এখানে এক মাসের জন্য ভর্তির খরচ দুই হাজার টাকা। এক ঘণ্টা করে ক্লাস প্রতি মঙ্গল, বুধ, বৃহস্পতি ও শুক্রবার। ক্লাসের সময় ছেলেদের জন্য সকাল সাতটা থেকে দুপুর ১২টা ও বিকেল চারটা থেকে সন্ধ্যা সাতটা এবং মেয়েদের জন্য দুপুর একটা থেকে বেলা তিনটা। এ ছাড়া রাত আটটা থেকে নয়টা পর্যন্ত চাকরিজীবীদের জন্য সাঁতার কাটা ও শেখার ব্যবস্থা আছে।যোগাযোগ: ৯০০১২৭২বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থাধানমন্ডির বাংলাদেশ মহিলা ক্রীড়া সংস্থার সুইমিংপুলে কেবল মেয়েদের জন্য সাঁতার কাটার ব্যবস্থা আছে। এখানে ভর্তি ফি ৫০০ টাকা আর মাসিক ফি এক হাজার ৫০০ টাকা। সাঁতার কাটা যাবে প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা ও বেলা তিনটা থেকে বিকেল পাঁচটার মধ্যে এক ঘণ্টা করে। শুক্রবার বন্ধ থাকে।যোগাযোগ: ৯১১৯৭০৪অফিসার্স ক্লাব বেইলি রোডের অফিসার্স ক্লাবের সুইমিংপুলে ক্লাবের সদস্য না হলেও যে কেউ এখানে সাঁতার কাটতে পারে বা সাঁতার শিখতে পারে। এক মাসের জন্য এখানে ভর্তির খরচ তিন হাজার টাকা। ভর্তি হলে দিনে ৪০ মিনিট করে ১৬ দিন এখানে সাঁতার কাটা বা শেখা যাবে। বুধবার বন্ধ থাকে।যোগাযোগ: ৯৩৪৬৬৭৭ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিংপুলঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়াও বাইরের যে কেউ সাঁতার শিখতে পারে। এক মাসের জন্য খরচ দুই হাজার টাকা। সপ্তাহে চার দিন এক ঘণ্টা করে মাসে ১৬ বার সাঁতার কাটা যায়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মাত্র ১০০ টাকা দিয়ে এক মাসের জন্য ভর্তি হতে পারবেন। ভর্তি হলে সপ্তাহে দুই দিন এক ঘণ্টা করে মাসে আটবার সাঁতার কাটা যায়। ছেলে ও মেয়েদের জন্য এখানে আলাদা ক্লাসের ব্যবস্থা আছে। সকাল সাড়ে আটটা থেকে দুপুর দুইটা পর্যন্ত বিভিন্ন সময়ে এখানে ক্লাস হয়। এটি বন্ধ থাকে বৃহস্পতিবার।যোগাযোগ: ০১৭১৯ ৮৭৮৯৪৮গ্রন্থনা: গাজী মুনছুর আজিজ