জে নে নি ন
সাঁতার শিখতে হলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুলবঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সুইমিং পুল জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পাশেই অবস্থিত। ৫০ মিটার দৈর্ঘ্য, ২২ মিটার প্রস্থ এই পুলের গভীরতা তিন মিটার। পানি অবশ্য ফিল্টার করার তেমন কোনো ব্যবস্থা নেই। তবে নিয়মিত ক্লোরিনেশন করে পরিষ্কার রাখা হয়। মঙ্গল আর বুধবার বাদে সপ্তাহের প্রতিদিন এক ঘণ্টা করে, এক মাসে মোট ২২ দিন অর্থাৎ ২২ ঘণ্টা সাঁতার কাটার অনুমতি পাবেন আপনি। সাঁতার কাটতে পারবেন সকাল সাতটা-আটটা, আটটা-নয়টা, নয়টা-দশটা অথবা ১১টা-১২টার যেকোনো এক সেশনে। একটা-দুইটা পর্যন্ত পুল উন্মুক্ত থাকে শুধু মেয়েদের জন্য। তারপর আবার চারটা-পাঁচটা এবং পাঁচটা-ছয়টার সেশন। এরপর চাকরিজীবীদের সুবিধার্থে সাতটা থেকে আটটা পর্যন্ত খোলা থাকে পুল। তবে এ ক্ষেত্রে আপনার অবশ্যই সাঁতার জানা থাকতে হবে। এক মাস সাঁতার শেখা বা কাটার জন্য দুই কপি ছবি দিতে হবে আর তার সঙ্গে ১৫০০ টাকা লাগবে। এক মাস পর ১২০০ ট্যাকা দিয়ে আবার এক মাসের জন্য সাঁতার কাটার অনুমতি পাবেন। তবে আপনি যদি পুরো মাসের জন্য না এসে মাঝে মাঝে সাঁতার কাটতে চান, সে ক্ষেত্রে ১০০ টাকা দিয়ে এক ঘণ্টার জন্য সাঁতার কাটতে পারবেন। ফোন: ৯৫৬৭৭১৪জাতীয় সুইমিং কমপ্লেক্স, মিরপুর মিরপুরে অবস্থিত এই পুলটিতে সাঁতার শিখতে অথবা সাঁতার কাটতে হলে আপনাকে বেছে নিতে হবে সকাল সাতটা ৩০ থেকে ১২টা ৩০-এর মধ্যে যেকোনো একটি এক ঘণ্টার সেশনকে। মেয়েদের জন্য দেড়টা থেকে আড়াইটা পর্যন্ত পুল উন্মুক্ত থাকে। প্রতিদিন এক ঘণ্টা করে মাসে ২২ দিনের জন্য দিতে হয় দুই হাজার টাকা এবং এক মাস পর সময় বাড়াতে চাইলে লাগবে ১৬০০ টাকা। রোববার ও সোমবার পুল বন্ধ থাকে। যদি এক মাসের বন্দোবস্তে না যেতে চান, তাহলে সে ক্ষেত্রে এক ঘণ্টার জন্য সাঁতার কাটা যাবে ১৫০ টাকায়। ফোন: ৯০০১২৭২মহিলা ক্রীড়া সংস্থার সুইমিং পুলধানমন্ডির মহিলা ক্রীড়া সংস্থার পুল কেবল মেয়েদের জন্য উন্মুক্ত। সুইমিং পুলের আন্তর্জাতিক মাপেই তৈরি করা এই পুলে রয়েছে পানি ফিল্টারেশনের ব্যবস্থা। আট বছর থেকে শুরু করে যেকোনো বয়সী মেয়ে এখানে আসতে পারে সাঁতার শিখতে এবং সাঁতার কাটতে। সাঁতার কাটা যাবে সকাল ১০টা থেকে ১১টা, ১১টা থেকে ১২টা এবং দুপুরে তিনটা থেকে চারটা এবং চারটা থেকে পাঁচটা পর্যন্ত। শুক্রবার বাদে সপ্তাহের অন্য সব দিন খোলা থাকে। তবে এখানে সাঁতার কাটতে হলে মাসের প্রথমেই দুই হাজার টাকা দিয়ে ভর্তি হতে হবে। আর যেতে হবে একটু আগেভাগে; কেননা প্রতি ব্যাচে সুযোগ পাবেন ২৫ জন। হোটেল শেরাটনের সুইমিং পুলহোটেল শেরাটনের সুইমিং পুলটিতেও সাঁতার শেখার এবং সাঁতার কাটার ব্যবস্থা রয়েছে। ৩০ মিটার লম্বা এবং ১৫ মিটার চওড়া এই সুইমিং পুলটিতে রয়েছে পানি ফিল্টার করার ব্যবস্থা। একই সঙ্গে প্রায় ১৫-২০ জন ব্যবহার করতে পারে এ সুইমিং পুল। ফোন: ৮৩৩০০০১, ৮৩৫৮০৬০অফিসার্স ক্লাবের সুইমিং পুলবেইলি রোডের অফিসার্স ক্লাবের একটি নিজস্ব সুইমিং পুল রয়েছে। ক্লাবের সদস্য না হয়েও আট থেকে ৩৫ বছর বয়সী যে কেউ এই পুল ব্যবহার করতে পারেন। ৪০ মিনিট করে ১৬ দিন পুল ব্যবহার করতে পারবেন। সে জন্য প্রয়োজন হবে তিন হাজার টাকা। একটা-দুইটা এবং দুইটা-তিনটা পর্যন্ত পুরুষদের জন্য এবং চারটা-চারটা ৫০ পর্যন্ত মেয়েদের জন্য পুল খোলা থাকে। একসঙ্গে প্রায় ৩০ জন সাঁতার কাটতে পারবেন এখানে। আর হ্যাঁ, সুইমিং পুলে নামতে চাইলে সঙ্গে করে তোয়ালে আর সুইমিং কস্টিউম আনতে ভুলবেন না। সুইমিং কস্টিউম ছাড়া এখানকার পুলে কোনো অবস্থাতেই নামা যাব না। বাইরে থেকে কিনতে না পারলে এখান থেকে ৬৫০ টাকায়ও সংগ্রহ করে নিতে পারেন সাঁতারের পোশাক। ফোন: ৯৩৪৬৬৭৭ঢাকা বিশ্ববিদ্যালয় সুইমিং পুলঢাকা বিশ্ববিদ্যালয়ের সুইমিং পুলে সাঁতার কাটার জন্য ১০ টাকা দিয়ে একটি ফরম কিনতে হয়। দুই কপি ছবিসহ সেই ফরম জমা দিতে হয়। তারপর এক হাজার ৫০০ টাকা ফি দিলে মেলে সাঁতার কাটার অনুমতি। সপ্তাহে চার দিন সকাল থেকে বিকেল পর্যন্ত সাঁতার কাটা যায় এখানে। ৭৫০ টাকা দিয়ে নবায়ন করা যায়।