জে নে নি ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট পেতে হলে‘মেশিন রিডেবল পাসপোর্ট’-এর সংক্ষিপ্ত রূপ এমআরপি, যার বাংলা করলে দাঁড়ায় যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট। এমআরপির জন্য বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর নতুন আবেদন ফরম তৈরি করেছে, যা আগারগাঁওয়ের পাসপোর্ট অফিস (আঞ্চলিক কার্যালয় ঢাকা, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তর) থেকে বিনা মূল্যে সংগ্রহ করা যায়। আবার অধিদপ্তরের ওয়েবসাইট (www.dip.gov.bd) থেকেও আবেদন ফরম নেওয়া যায়।এমআরপির জন্য দুটি আবেদন ফরম পূরণ করে জমা দিতে হবে। আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয়ে আবেদন ফরম জমা নেওয়া হয় সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত। আবেদনকারীর একটি রঙিন ছবি (পাসপোর্ট সাইজ) ফরমের নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে। অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে তার মা-বাবার একটি করে রঙিন ছবি (স্ট্যাম্প সাইজ) নির্ধারিত স্থানে আঠা দিয়ে লাগিয়ে সত্যায়ন করতে হবে। পাসপোর্টের আবেদন ফরম ও ছবি সত্যায়ন করার ক্ষমতা রাখেন সংসদ সদস্য; সিটি করপোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কমিশনার; গেজেটেড কর্মকর্তা; বিশ্ববিদ্যালয়ের শিক্ষক; পৌরসভা, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান; বেসরকারি কলেজের শিক্ষক; বেসরকারি উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক; দৈনিক পত্রিকার সম্পাদক; পৌর কমিশনার; রাষ্ট্রায়ত্ত ব্যাংক ও স্বায়ত্তশাসিত সংস্থা বা করপোরেশনের নতুন জাতীয় বেতন স্কেলের সপ্তম ও এর ওপরের গ্রেডের কর্মকর্তা। সিটি করপোরেশনে নিজ নিজ ওয়ার্ডের কাউন্সিল বা নিজের ইউনিয়নের চেয়ারম্যানকে দিয়ে সত্যায়ন করাই ভালো।আবেদন ফরমের সঙ্গে জমা দিতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম সনদপত্রের ফটোকপি। এর সঙ্গে আরও থাকবে ব্যাংকে টাকা জমা দেওয়ার রসিদ। এমআরপির জন্য ব্যাংকে জমা দিতে হবে তিন হাজার টাকা (সাধারণ)। ১৫ দিনে পেতে হলে লাগবে ছয় হাজার টাকা (জরুরি)। টাকা জমা দিতে হবে সোনালী ব্যাংকে। আগারগাঁওয়ের পাসপোর্ট কার্যালয়ের পাশেই আছে সোনালী ব্যাংকের শাখা। আবেদনকারীকেই আবেদন ফরম জমা দিতে হবে। কারণ জমা নেওয়ার সময় তার চারটি আঙুলের ছাপ (ফিঙ্গার প্রিন্ট) রাখা হচ্ছে, তোলা হচ্ছে মুখের ছবি ও নেওয়া হচ্ছে স্বাক্ষর। তবে অসুস্থতার কারণে যারা পাসপোর্ট কার্যালয়ে যেতে পারবে না, এসব নিতে তাদের কাছে চলে যাবেন এমআরপি প্রকল্পের ভ্রাম্যমাণ দলের (মোবাইল ইউনিট) কর্মীরা। নির্ধারিত সময়ে পাসপোর্ট পাওয়া যাবে কি না, তা নির্ভর করবে পুলিশের তদন্ত (ভেরিফিকেশন) প্রতিবেদন পাওয়ার ওপর। এ ক্ষেত্রে জরুরি পাসপোর্টে দেরি হওয়ার আশঙ্কা কম। পুলিশি তদন্তকাজে পাসপোর্ট কার্যালয় ডিএমপির বিশেষ শাখার (এসবি) সঙ্গে তথ্য আদান-প্রদান করবে অনলাইনে। তাই পুলিশি তদন্তকাজ দ্রুতই শেষ হবে।এদিকে ৩১ মার্চের মধ্যে যারা হাতে লেখা পাসপোর্ট পেয়েছে, তাদের পাসপোর্ট কার্যকর থাকবে পাঁচ বছর। আর হাতে লেখা পাসপোর্ট আবেদন করে যারা এখনো পায়নি, তারা এখন এমআরপি নিতে পারবে। এ ক্ষেত্রে তাদের নতুন ফরমে আবেদন করতে হবে। আগে জমা দেওয়া টাকাও খোয়া যাবে না। তবে এমআরপির জন্য নির্ধারিত টাকার সঙ্গে আগের জমা দেওয়ার টাকায় ঘাটতি থাকলে সেই ঘাটতি পূরণ করতে হবে। সে ক্ষেত্রে ঘাটতির টাকা ব্যাংকে আবার জমা দিতে হবে। আগে আবেদন জমা দেওয়ার রসিদ, নতুন করে টাকা জমা দেওয়ার রসিদ নতুন দুটি ফরমের সঙ্গে জমা দিতে হবে। তবে যারা চিকিৎসার মতো জরুরি প্রয়োজনে দ্রুততম সময়ে পাসপোর্ট করতে চায়, তাদের জন্য হাতে লেখা পাসপোর্ট করার সুযোগ রাখা হয়েছে। এর জন্য ব্যাংকে জমা দিতে হবে এক হাজার টাকা। এই পাসপোর্টের মেয়াদ থাকবে এক বছর।যারা আগেই হাতে লেখা পাসপোর্ট নিয়েছে, তাদেরও দুশ্চিন্তার কারণ নেই। ২০১৫ সাল পর্যন্ত দেশে-বিদেশে কার্যকর থাকবে হাতে লেখা পাসপোর্ট। যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট (এমআরপি) সম্পর্কে জানা যাবে প্রকল্পের দপ্তরে (টেলিফোন: ৯১৪৬৪৪১)। এ ছাড়া যোগাযোগ করা যেতে পারে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে (টেলিফোন: ৮১৫৯৮৭৮, ৮১৫৯০৯২, ৮১৫৯৫২৫)।