জিনিসপত্রের খোঁজশহরের শৌখিন মৎস্যশিকারিরা রীতিমতো রাজকীয় কায়দায় বড়শির আধুনিক সব উপকরণ দিয়ে মাছ ধরে থাকেন। যাঁরা এভাবে শখ মেটাতে চান, অথচ জানেন না ঢাকার কোথায় বড়শির সব রকম উপকরণ পাওয়া যায়; তাঁরা যেতে পারেন চকবাজারে। সেখানে আছে বড়শির ছিপসহ মাছ ধরার নানা উপকরণ। এ ছাড়া ফকিরের পুল (ডিআইটি এক্সটেনশন রোড), গুলশান-১, নতুনবাজার, বাড্ডা, মিরপুর চিড়িয়াখানা রোড, খিলক্ষেত ও বিমানবন্দর এলাকায় আছে মাছের উপকরণের দোকান।বড়শি দিয়ে মাছ ধরার উপকরণের দাম আকারভেদে আলাদা হয়। আবার উপকরণ দেশি হলে দাম এক রকম, আর বিদেশি হলে আরেক রকম। মাছ ধরার উপকরণের একাধিক দোকানে খোঁজ নিয়ে জানা গেছে এগুলোর দাম। এর মধ্যে ফিশিং রড বা ছিপ দেশি হলে দাম ৮০ টাকা, বিদেশি হলে ২৫০ থেকে ৬০০ টাকা। ফিশিং রিল (হুইল) দেশি ১৩০ থেকে ১৫০ টাকা, বিদেশি ৭০০ থেকে এক হাজার ২০০ টাকা। ফিশিং হুক বা বড়শি এক পাতা কেনা যায় ৬০ টাকা দিয়ে, যাতে ১০ থেকে ১২টি বড়শি থাকে। ফিশিং লাইন বা সুতার দাম এক প্যাকেট ৪০ থেকে ২০০ টাকা পর্যন্ত আছে। ওয়েটের মধ্যে এক টুকরো সিসার দাম দুই থেকে পাঁচ টাকা, আর এক ডজন বিদেশি ছুইবল কিনলে দাম পড়বে ৬০ টাকা। ময়ূরের পাখনার একটি টোন কিনতে লাগবে দুই থেকে পাঁচ টাকা।মাছের আধার ও চার (বড়শি ফেলার আগে মাছ আসার জন্য ওই স্থানে ফেলা খাবার) কেনা যাবে কাজী আলাউদ্দিন রোড, নতুনবাজার ও ফকিরের পুলে (ডিআইটি এক্সটেনশন রোড)। আবার ধানমন্ডি লেকে খোঁজ নিলে ভ্রাম্যমাণ ব্যবসায়ী পাওয়া যাবে, যাঁদের কাছ থেকে আধার বা চার কেনা যাবে। মাছের আধারের মধ্যে পিপড়ার ডিম এক কেজির দাম ৩০০ টাকা, লাড্ডুর কেজি ৩০০ টাকা, একটি পাউরুটির খামির (পেস্ট) ৩০ টাকা। এক কেজি চার কিনতে খরচ পড়বে ১০০ টাকার মতো। শিকারের পর মাছ জলাশয়ে জিইয়ে রাখার ঝুড়ির দাম ৮০ থেকে ৬০০ টাকা। মৎস্যশিকারিরা আরও ব্যবহার করেন মাছ বহনের ঝুড়ি, উপকরণের বাক্স, ব্যাগ, বড় ছাতা, চেয়ার, হ্যাট ইত্যাদি। ঠিক দামে ঠিক জিনিসটি পেতে চাইলে বাংলাদেশ শৌখিন মৎস্য শিকার সমিতির (ফোন: ৯৩৫২৫৬১) কারও সঙ্গে পরামর্শ করে কিনলেই ভালো হবে।যেখানে জলাশয়বাংলাদেশ শৌখিন মৎস্য শিকার সমিতির কাছ থেকে জানা গেল ঢাকা ও এর আশপাশের কোথায় টিকিট কেটে বড়শি ফেলা যায়। বাংলাদেশ শৌখিন মৎস্য শিকার সমিতির সাংগঠনিক সম্পাদক শাহনেওয়াজ ভুঁইয়া জানান, এসব জলাশয়ের মধ্যে লেক, পুকুর ও দিঘি রয়েছে। এগুলোতে সূর্যাস্ত থেকে সূর্যোদয় পর্যন্ত থাকতে পারেন মৎস্যশিকারিরা। এক টিকিটে তিন থেকে চারটি পর্যন্ত বড়শি ফেলা যায়। এগুলো হচ্ছে:ধানমন্ডি লেকলেক ইজারা নিয়ে মাছ শিকার পরিচালনা করছে ধানমন্ডি শৌখিন মৎস্যশিকারি বহুমুখী সমবায় সমিতি। এ জন্য তাদের কাছ থেকেই মাছ ধরার টিকিট কিনতে হবে। এখানে ২৬ মার্চ থেকে মাছ শিকারের মৌসুম শুরু হয়। শেষ হয় ডিসেম্বর মাসে। তবে শুধু শুক্র ও শনিবার এখানে মাছ ধরা যায়। একটি টিকিটে দুই দিন মাছ ধরা যায়। টিকিটের দাম একদিনের দুই হাজার টাকা, দুইদিনের তিন হাজার টাকা।জাতীয় সংসদ ভবন লেকজাতীয় সংসদ ভবনের লেকে মাছ ধরতে পারেন শৌখিন মৎস্যশিকারিরা। এই লেক পরিচালনা করে সাংসদদের সংঘ এমপি ক্লাব। এখানে শুক্র ও শনিবার মাছ ধরা যায়। এক দিনের জন্য টিকিট খরচ তিন হাজার টাকা। ফোন: ৯১১৯৯৯৪ (এমপি ক্লাব)ঢাকা চিড়িয়াখানার লেকমিরপুরের ঢাকা চিড়িয়াখানার লেকে এক হাজার টাকায় এক দিন মেয়াদি টিকিট কিনে মাছ ধরা যায়। রোববারের সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিনই মাছ ধরার সুযোগ আছে। তবে রোববার অন্য কোনো সরকারি ছুটি থাকলে চিড়িয়াখানা খোলা থাকে। তখন মাছ ধরারও সুযোগ থাকে। ফোন: ৮০৩৫০৩৫, ৯০০২০২০, ৯০০২৭৩৮, ৯০০৩২৫২সোনারগাঁ লোকশিল্প জাদুঘরসোনারগাঁ লোকশিল্প জাদুঘরের দিঘিতে সপ্তাহের সাত দিনই বড়শি ফেলা যায়। এক দিন মাছ ধরতে এক হাজার ৫৬৫ টাকার টিকিট কিনতে হয়।জহুরুল হক হলঢাকা বিশ্ববিদ্যালয়ের জহুরুল হক হলের পুকুরে মাছ ধরা যায় আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে। এখানে শুধু শুক্রবার বড়শি ফেলা যায়। এক দিনের জন্য টিকিটের দাম দুই থেকে তিন হাজার টাকার মধ্যে রাখা হয়।গোলতালাবগোলতালাব হিসেবে পরিচিত ঢাকার নওয়াববাড়ির পুকুরে মাছ ধরা যায় প্রতিবছর রমজান মাসের আগের আট সপ্তাহ। এই দুই মাসের জন্য সাড়ে তিন হাজার টাকায় প্যাকেজ টিকিট কিনতে হয়।বংশাল পুকুরপুরান ঢাকার বংশাল পুকুরে তিন-চার মাস বিরতি দিয়ে মাছ ধরার সুযোগ দেওয়া হয়। এখন বড়শি ফেলার সুযোগ মিলছে ২২, ২৩, ২৯ ও ৩০ অক্টোবর এবং ৫, ৬, ১২ ও ১৩ নভেম্বর। এই আট দিনের প্যাকেজ টিকিটের মূল্য তিন হাজার টাকা। সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত মাছ ধরা যাবে। যোগাযোগ করার শেষ সময় ২১ অক্টোবর। যোগাযোগ: আবদুল গাফ্ফার, রনো টেলিকম, বংশাল পুকুর পাড়।ঢাকার বাইরেনারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জের ভুলতায় শামসুল ইসলামের দিঘিতে আশ্বিন ও কার্তিক মাসে টিকিট কেটে বড়শি ফেলা যায়। তা-ও শুধু শুক্র ও শনিবার। টিকিটের দাম দুই থেকে তিন হাজার টাকা। একটি টিকিটে মাছ ধরা যায় দুই দিন।মুন্সিগঞ্জের মাওয়া ঘাটের পাশে খানবাড়ির পুকুরে শুধু শুক্রবার বড়শি ফেলা যায়। একটি টিকিটের দাম ছয় হাজার টাকা।এদিকে ধামরাইয়ে ডুলিভিটার বাড়িগাঁওয়ে মনিরের পুকুরে মাছ ধরা যাবে ২১ ও ২২ অক্টোবর। দুই দিনের প্যাকেজ টিকিটের দাম ১০ হাজার টাকা।