জে নে নি ন
ঈদের ছুটিতে নগরের বেশির ভাগ বিনোদনকেন্দ্র খোলা থাকবে। কিছু কিছু ক্ষেত্রে খোলা থাকার সময়সূচি বদলে যাবে। বিনোদনকেন্দ্রগুলোর সময়সূচি ও টেলিযোগাযোগ নম্বর নিচে দেওয়া হলো।আহসান মঞ্জিল জাদুঘরসাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার। শুক্রবার খোলা থাকে বেলা তিনটা থেকে সন্ধ্যা সাতটা। শনি থেকে বুধবার সকাল সাড়ে নয়টা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত। ঈদের দিন বন্ধ থাকবে। পর দিন দুপুর ১২টা থেকে চারটা পর্যন্ত খোলা থাকবে। ফোন: ৭৩৯১১২২, ৭৩৯৩৮৬৬জাতীয় জাদুঘর, শাহবাগসাপ্তাহিক বন্ধ: বৃহস্পতিবার। শুক্রবার বেলা তিনটা থেকে রাত আটটা। শনি থেকে বুধ সকাল সাড়ে নয়টা থেকে সাড়ে চারটা। ঈদের ছুটিতে বন্ধ থাকবে।ফোন: ৮৬১৯৩৯৬-৯৯।বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর, ধানমন্ডিসাপ্তাহিক বন্ধ: বুধবার। অন্যান্য দিন খোলা থাকবে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। ঈদের আগের দিন এবং ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরের দিন দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। ফোন: ৮১১০০৪৬মুক্তিযুদ্ধ জাদুঘর, সেগুনবাগিচাসাপ্তাহিক বন্ধ: রোববার। সোম থেকে শনিবার খোলা থাকে সকাল ১০টা থেকে বিকেল পাঁচটা। ঈদের ছুটিতে বন্ধ থাকবে।ফোন: ৯৫৫৯০৯১-২শিশু একাডেমী জাদুঘরসাপ্তাহিক বন্ধ: শুক্র ও শনিবার। অন্যান্য দিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ঈদের ছুটিতে বন্ধ থাকবে।ফোন: ৯৫৫৮৮৭৪জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর, আগারগাঁওসাপ্তাহিক বন্ধ: বৃহস্পতি ও শুক্রবার। শনি থেকে বুধবার খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা। ঈদের ছুটিতে বন্ধ থাকবে। প্রবেশমূল্য: জনপ্রতি পাঁচ টাকা। শনি ও রোববার সন্ধ্যা ছয়টা থেকে ১০ টাকার টিকিটের বিনিময়ে টেলিস্কোপে আকাশ পর্যবেক্ষণ বন্ধ থাকবে।ফোন: ৯১১২০৮৪সামরিক জাদুঘর, বিজয় সরণিসাপ্তাহিক বন্ধ: বুধবার।শুক্রবার বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা। অন্যান্য দিন খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ছয়টা। ঈদের ছুটিতে বন্ধ থাকবে।ফোন: ০১৭৬৯০১৭৫৪২ সেনানিবাস এক্সচেঞ্জ-৮৯৭১২৩৪ (জাদুঘর এক্সটেনশন-৭৫৪২)লালবাগ কেল্লা, লালবাগসাপ্তাহিক বন্ধ: রোববার। সোমবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। মঙ্গল থেকে শনিবার সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা। ঈদের আগের দিন ও ঈদের দিন বন্ধ থাকবে। ঈদের পরের দিন সকালনয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে। প্রবেশমূল্য: জনপ্রতি ১০ টাকা। তবে বিদেশি পর্যটকদের জন্য ১০০ টাকা।ফোন: ৯৬৭৩০১৮জাতীয় উদ্ভিদ উদ্যান, মিরপুরপ্রতিদিন খোলা থাকে সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা (মার্চ থেকে নভেম্বর)। ঈদের ছুটিতে খোলা থাকবে। প্রবেশমূল্য: পাঁচ টাকা। শিশুদের জন্য প্রবেশমূল্য দুই টাকা। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।ফোন: ৮০৩৩২৯২শহীদ জিয়া শিশুপার্ক, শাহবাগসাপ্তাহিক বন্ধ: রোববার।বুধবার শুধু দুস্থ ও ছিন্নমূল শিশুদের জন্য বেলা দেড়টা থেকে বিকেল চারটা। বুধবার ছাড়া সোম থেকে শনিবার খোলা থাকে বেলা একটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত। ঈদের আগের দিন বন্ধ থাকবে। ঈদের দিন ও এর পরের চার দিন সকাল ১০টা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকবে প্রবেশমূল্য: জনপ্রতি আট টাকা। প্রতিটি রাইডে চড়ার জন্য মাথাপিছু ছয় টাকার টিকিট দরকার হয়। ফোন: ৮৬২৩৩০৪ঢাকা চিড়িয়াখানা, মিরপুর-১সাপ্তাহিক বন্ধ: রোববার (তবে রোববার অন্য কোনো সরকারি ছুটি থাকলে খোলা থাকে)। সোম থেকে শনিবার খোলা থাকে সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ্ত(অক্টোবর-এপ্রিল)। ঈদের ছুটিতে খোলা থাকবে। প্রবেশমূল্য: ১০ টাকা। আগে আবেদন করলে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের জন্য ৫০ থেকে ১০০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হয় (এতিম ও শারীরিক-মানসিক প্রতিবন্ধীদের শিক্ষাপ্রতিষ্ঠানের ক্ষেত্রে ১০০ শতাংশ ছাড়)।ফোন: ৮০৩৫০৩৫, ৯০০২০২০, ৯০০২৭৩৮, ৯০০৩২৫২বঙ্গবন্ধু শেখ মুজিব নভোথিয়েটার, বিজয় সরণিসাপ্তাহিক বন্ধ: বুধবার। প্রদর্শনী শুরু হয় প্রতিদিন বেলা ১১টা, বেলা একটা, বেলা তিনটা, বিকেল পাঁচটায় (শনি থেকে মঙ্গল ও বৃহস্পতিবার)। শুক্রবার প্রদর্শনী বেলা ১১টা, বেলা তিনটা, বিকেল পাঁচটা ও সন্ধ্যা সাতটায়। ঈদের ছুটিতে বন্ধ থাকবে। টিকিট: সকালের প্রদর্শনীর এক ঘণ্টা আগে এবং অন্যান্য প্রদর্শনীর দুই ঘণ্টা আগে কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করা যাবে। তবে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষাসফরের ক্ষেত্রে অগ্রিম টিকিট নেওয়ার সুযোগ আছে। টিকিটের মূল্য: ৫০ টাকা।ফোন: ৯১৩৯৫৭৭, ৯১৩৮৮৭৮, ৮১১০১৫৫, ৮১১০১৮৪বলধা গার্ডেন, ওয়ারীপ্রতিদিন খোলা থাকে সকাল আটটা থেকে দুপুর ১২টা এবং বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। প্রবেশমূল্য: পাঁচ টাকা। অনূর্ধ্ব-১০ বছরের শিশুদের ক্ষেত্রে প্রবেশমূল্য দুই টাকা। আর শিক্ষাসফরে আসা শিক্ষার্থীদের জন্য প্রবেশমূল্য তিন টাকা।বাহাদুর শাহ পার্ক (ভিক্টোরিয়া পার্ক)প্রতিদিন ভোর পাঁচটা থেকে সকাল নয়টা এবং বেলা তিনটা থেকে রাত সাড়ে ১০টা পর্যন্ত খোলা থাকে।নন্দন পার্ক, আশুলিয়াপ্রতিদিন খোলা থাকে সকাল সাড়ে ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। ঈদের ছুটিতে খোলা থাকবে। ফোন: ০১৮১৬১৪৪০০৬, ৯৮৯০২৮৩, ৯৮৯৮৯৪৯ফ্যান্টাসি কিংডম, আশুলিয়াপ্রতিদিন খোলা থাকে সকাল ১০টা থেকে রাত নয়টা পর্যন্ত। ঈদের ছুটিতে খোলা থাকবে। ফোন: ৯৮৯৬৪৮২, ৮৮৩৩৭৮৬, ৭৭০১৯৪৪-৪৯স্টার সিনেপ্লেক্স, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সফোন: ৯১৩৪০৯৮, ৯১৩৮২৬০বলাকা ১ ও ২, নীলক্ষেত ফোন: ৮৬২২১০৩, ৮৬২০০৯০মধুমিতা, মতিঝিলফোন: ৯৫৫৪৩৮৬, ৯৫৫০৪৬৩, ৯৫৫০৯৫৩, ৯৫৫০৯৫৪