জেআরসির বৈঠকে অংশ নিতে বাংলাদেশ প্রতিনিধি দল দিল্লিতে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যৌথ নদী কমিশনের (জেআরসি) বৈঠকে অংশ নিতে পানিসম্পদমন্ত্রী রমেশ চন্দ্র সেনের নেতৃত্বে ১৬ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল আজ বুধবার সকালে দিল্লি গেছেন। বাংলাদেশ ও ভারতের পানিসম্পদমন্ত্রীদের নেতৃত্বে অনুষ্ঠিত এ বৈঠকে তিস্তা নদীর পানিবণ্টনে চুক্তি সইয়ের বিষয়টি প্রাধান্য পাবে। এ ছাড়া ইছামতী, ধরলা, দুধকুমারসহ ৫৪টি অভিন্ন নদীর পানিবণ্টন সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হবে। প্রায় সাড়ে চার বছর পরে জেআরসির মন্ত্রী পর্যায়ের এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। গত জানুয়ারিতে দিল্লিতে বাংলাদেশ ও ভারতের প্রধানমন্ত্রী পর্যায়ে অনুষ্ঠিত বৈঠকে দুই দেশের পানিবণ্টন সমস্যা সমাধানে আলোচনার সিদ্ধান্ত নেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে এ বৈঠক অনুষ্ঠিত হবে।