জেএমবি প্রধান সাইদুর ৮ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় নিষিদ্ধ ঘোষিত জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমানকে আট দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে তাঁকে নারায়ণগঞ্জ মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ। পরে বিচারক আশরাফুজ্জামান জিলানী আট দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ দুপুরে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সাইদুরকে নারায়ণগঞ্জে আদালতপাড়ায় আনা হয়। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত পিপি ফজুলর রহমান, জেলা আইনজীবী সমিতির সভাপতি আনিসুর রহমান দীপুসহ শতাধিক আইনজীবী শুনানিতে অংশ নেন।অন্যদিকে জেএমবি প্রধান সাইদুর রহমানের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।জেএমবি প্রধান সাইদুর রহমান আদালতে জানান, শায়খ আবদুর রহমানের মৃত্যুর পর তিনি জেএমবি প্রধানের দায়িত্ব গ্রহণ করেন। সশস্ত্র সংগ্রামের মধ্যে দিয়ে নয়, তিনি জনগণকে মোটিভেশন করে ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চেয়েছিলেন বলে আদালতকে জানান। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।উল্লেখ্য, গত ২৬ মে নারায়ণগঞ্জ সদর উপজেলার সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকা থেকে পুলিশের বিশেষ শাখার একটি দল অভিযান চালিয়ে জেএমবি সামরিক শাখার সদস্য আমির হোসেন ওরফে শরীফ ও এহসার সদস্য নূর হোসেন ওরফে সবুজকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে একটি দেশীয় পিস্তল, জঙ্গি বইসহ বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে আমির হোসেন ও নূর হোসেনকে প্রথম দফায় সাত দিন ও পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।