প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অধ্যাপক হুমায়ুন আজাদ হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধঘোষিত ইসলামিক জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সদস্য সালাহউদ্দিন ওরফে সালেহীনকে আজ সোমবার চারদিনের রিমান্ডে নিয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। অপর আসামি রফিক হাসান ওরফে হাফিজ মাহমুদকে আদালতে হাজির করতে না পারায় ২২ মার্চ তাঁকে রিমান্ডের জন্য সিআইডির আবেদনের ওপর শুনানির দিন ধার্য করেছেন আদালত।এর আগে আজ সকালে সিআইডির পরিদর্শক মুস্তাফিজুর রহমান ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম মো. আলী হোসেনের কাছে এই দুজন আসামিকে সাতদিনের জন্য রিমান্ডে নেওয়ার আবেদন করেন। বেলা দুইটার পর রিমান্ড আবেদনের ওপর শুনানি শেষে আদালত সালেহীনের চারদিনের রিমান্ড মঞ্জুর করেন।