জেএমবির চার সদস্য চার দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে নিষিদ্ধঘোষিত সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) গ্রেপ্তার হওয়া চার সদস্যকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। কলাবাগান থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেলে তাঁদের মহানগর হাকিম আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চায়। বিচারক কামরুননাহার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।জেএমবির চার সদস্য আশরাফুজ্জামান (৩০), এস এম আবদুল গণি (২৫), আবু হুরাইয়া বিন আমান ওরফে শামস (২২) ও মোহাম্মদ শাহনেওয়াজ আল মারুফকে (২২) গত রোববার রাতে রাজধানীর কলাবাগানের একটি বাসা থেকে আটক করা হয়। পরে তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়। তাঁদের কাছ থেকে ল্যাপটপ, কম্পিউটার, বিপুল পরিমাণ সিডি ও সংগঠনের পুস্তিকা উদ্ধার করা হয়।