জেএমবির প্রধান সাইদুর আরও ৩ দিনের রিমান্ডে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে আরও তিন দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। কদমতলী থানায় সন্ত্রাস ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে করা মামলায় আজ শনিবার ডিবি পুলিশ তাঁকে পাঁচ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে মহানগর হাকিম শামীম আরা পারভীন তিন দিন মঞ্জুর করেন। এর আগে একই মামলায় গত ১২ জুলাই তাঁকে চার দিনের রিমান্ডে নেওয়া হয়।আদালতের দেওয়া প্রতিবেদনে বলা হয়, আসামি জিজ্ঞাসাবাদে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁর দেওয়া তথ্য যাচাইবাছাই করা হচ্ছে। পাশাপাশি সাইদুরের পলাতক সহযোগীদের গ্রেপ্তারের জন্য বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করতে সাইদুরকে আবারও রিমান্ডে নেওয়া প্রয়োজন।