জেএমবির প্রধান সাইদুর রহমানের ছেলে ফাহিম গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জেএমবির অর্থ শাখার প্রধান ও শুরাসদস্য আবু তানহা ফাহিমসহ সংগঠনটির সাজাপ্রাপ্ত দুই নেতাকে গ্রেপ্তার করেছে র্যাব। আবু তানহা ফাহিম জেএমবির প্রধান মাওলানা সাইদুর রহমানের ছেলে। র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার এম সোহায়েল জানিয়েছেন, আবু তানহা ফাহিমকে গতকাল শনিবার রাজশাহী থেকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় র্যাব বিপুল পরিমাণ বোমা তৈরির সরঞ্জাম জব্দ করে।এর আগে জেএমবির প্রধান সাইদুর রহমানকেও গ্রেপ্তার করেছে র্যাব। তিনি এখন কারাগারে আছেন।