জেএমবির প্রধান সাইদুর রিমান্ড শেষে কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) বর্তমান প্রধান মাওলানা সাইদুর রহমানকে তিন দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর হাকিম কামরুন্নাহার রুমি এ-সংক্রান্ত আদেশ দেন।সাইদুর রহমানের পক্ষে জামিনের আবেদন করা হলে আদালত তা নাকচ করে দিয়েছেন। মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) তিন দিনের রিমান্ড শেষে আজ তাঁকে আদালতে হাজির করে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করে।এর আগে ডিবি পুলিশ কদমতলী থানায় সন্ত্রাসবিরোধ আইনের একটি মামলায় সাইদুর রহমানকে চার দিনের রিমান্ডে নেয়। রাজধানীর কদমতলী থানায় সন্ত্রাসবিরোধ ও বিস্ফোরক দ্রব্য আইনে দুটি মামলা করে পুলিশ।