জেএমবির প্রধান সাইদুরসহ তিনজন আরও ৫ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) প্রধান সাইদুর রহমান, এহসার সদস্য (সার্বক্ষণিক সদস্য) আবদুল্লাহ হেল কাফি ও তাঁর স্ত্রী আয়েশা আক্তারকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।আজ মঙ্গলবার মহানগর হাকিম এস কে এম তোফায়েল হাসান প্রত্যেকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আজ বিকেলে গোয়েন্দা পুলিশ ওই তিনজনকে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে হাজির করে নয় দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করলে আদালত পাঁচ দিন মঞ্জুর করেন। এর আগে গত ২৬ মে তাঁদের ছয় দিনের রিমান্ডে নেওয়া হয়।গত ২৩ মে রাজধানীর দনিয়া এলাকার একটি গোপন আস্তানা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।