জেএমবির সদস্য জামায়াত নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহীর বাগমারা উপজেলার হামিরকুত্সা ইউনিয়নের জামায়াতের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীকে (৩৩) গতকাল মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।র্যাবের দাবি, মোহাম্মদ আলী নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) ৫৫ নম্বর তালিকাভুক্ত সদস্য। তাঁর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।র্যাব-৫ জঙ্গি সেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) ড. মির্জা গোলাম সারোয়ার প্রথম আলো ডটকমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি জানান, বাগমারা এলাকায় কয়েকজন জঙ্গি গোপনে সংগঠিত হচ্ছে—এমন গোপন তথ্যের ভিত্তিতে গতকাল রাতে ওই এলাকায় অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আলীকে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, মোহাম্মদ আলীর বিরুদ্ধে জঙ্গিসংশ্লিষ্ট চারটি মামলা রয়েছে। এর মধ্যে একটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাঁকে ওই মামলায় কারাগারে পাঠানো হবে।