জেএমবির সাত সদস্য গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) শুরা ও এহসারের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার রাতে ময়মনসিংহসহ দেশের কয়েকটি স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। র‌্যাবের মিডিয়া উইংয়ের কর্মকর্তা ক্যাপ্টেন ওয়ালিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।পরে র‌্যাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে জেএমবির কয়েকজন সদস্য ময়মনসিংহের ফুলবাড়িয়ায় একটি বিয়ের অনুষ্ঠানে যাবেন। এর ভিত্তিতে র‌্যাবের সদস্যরা ওই বাড়িতে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করেন।র‌্যাব জানায়, জেএমবির গ্রেপ্তারকৃত সদস্যরা হলেন মো. আবদুল মালেক ওরফে মুসা ওরফে সজীব ওরফে রবিন (২৭), মো. আহসান জহির খান ওরফে রোমান (৩৫), মো. রফিকুল ইসলাম ওরফে আবদুল্লাহ (২০), মো. ফারুক হোসেন ওরফে ফারুক আহম্মেদ ওরফে কসাই ফারুক, মো. শহিদুল্লাহ, মো. আমিনুল ইসলাম (২৬) ও মো. আবদুল হালিম (৩৫)। তাঁদের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই উদ্ধার করা হয়।