জেএসসি ও জেডিসিতে পরীক্ষার্থী ১৯ লাখের ওপর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ নভেম্বর থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এতে অষ্টম শ্রেণী স্তরের ১৯ লাখ আট হাজার ৩৬৫ শিক্ষার্থী অংশ নিচ্ছে।আজ বুধবার দুপুরে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।মন্ত্রী জানান, গতবারের চেয়ে এবার ৪৭ হাজার ২৫২ পরীক্ষার্থী বেড়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে জেএসসির ১৫ লাখ ৫৩ হাজার ৫৭৫। আর জেডিসির তিন লাখ ৫৪ হাজার ৭৯০। শিক্ষামন্ত্রী বলেন, এ পরীক্ষার মাধ্যমে এসএসসি ও এইচএসসি পরীক্ষার যে ভীতি, তা আগেই কমে যাচ্ছে। শিক্ষার্থীদের ঝরে পড়ার হারও কমছে।সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ঢাকা বোর্ডের চেয়ারম্যান ফাহিমা খাতুন বলেন, জেএসসি ও জেডিসির মতো এসএসসি ও এইচএসসিতে ধীরে ধীরে অভিন্ন প্রশ্নে পরীক্ষা নেওয়ার চিন্তাভাবনা রয়েছে। সংবাদ সম্মেলনে শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।