জেএসসি ও জেডিসিতে বৃত্তি প্রদানের নীতিমালা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষা মন্ত্রণালয় জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা ২০১০-এর ফলাফলের ভিত্তিতে বৃত্তি প্রদানের নীতিমালা জারি করেছে। এ বিষয়ে আজ মঙ্গলবার শিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব (মাধ্যমিক) শহীদুল ইসলাম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি হয়েছে।প্রজ্ঞাপনে বলা হয়, এই দুই পরীক্ষায় ফলাফলের ভিত্তিতে সরকার নির্ধারিত বৃত্তির সংখ্যা অনুসারে সংশ্লিষ্ট বোর্ড থেকে মেধা ও সাধারণ বৃত্তির তালিকা করা হবে। ফলাফলের ওপর ভিত্তি করে সরকার কর্তৃক নির্ধারিত বৃত্তির সংখ্যা পরীক্ষায় অংশগ্রহণকারীদের ভিত্তিতে জেলা ও উপজেলা পর্যায়ে বণ্টন হবে।প্রজ্ঞাপনে আরও বলা হয়, ‘জিপিএ’র ভিত্তিতে নবম ও দশম শ্রেণীতে অধ্যয়নরতদের বৃত্তি দেওয়া হবে। মেধা বৃত্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ-৩ এবং সাধারণ বৃত্তির ন্যূনতম যোগ্যতা জিপিএ-২। একাধিক ছাত্রছাত্রী বৃত্তির যোগ্য হলে বাংলা, ইংরেজি ও অঙ্কের জিপিএয়ের ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। একাধিক ছাত্রছাত্রী এ তিন বিষয়ে একই নম্বর পেলে বয়সের জ্যেষ্ঠতার ভিত্তিতে বৃত্তি দেওয়া হবে। বৃত্তিপ্রাপ্তরা মাধ্যমিক পর্যন্ত বিনা বেতনে পড়ার সুযোগ পাবে।