জেএসসি-জেডিসির ফলাফল কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গত নভেম্বরে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে অষ্টম শ্রেণীর ১২ লাখ ৩৩ হাজার ৩৯১ জন জেএসসি এবং মাদ্রাসা বোর্ডের অধীনে সমমানের দুই লাখ ৭২ হাজার মাদ্রাসা শিক্ষার্থী জেডিসি পরীক্ষায় অংশ নেয়। আন্ত শিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি জানায়, কাল বিকেল তিনটায় দেশের সবকটি শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, সংশ্লিষ্ট পরীক্ষাকেন্দ্র ও প্রতিষ্ঠান থেকে একযোগে ফলাফল প্রকাশ করা হবে। এ ছাড়া মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমেও জানা যাবে ফলাফল। পরীক্ষার্থীদের নিজ নিজ কেন্দ্র থেকে ফলাফল জানতে পরামর্শ দিয়েছে কমিটি।www.educationboardresults.gov.bd এই ওয়েবসাইট এবং সংশ্লিষ্ট বোর্ডের ওয়েবসাইটের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবে। এ ছাড়া খুদেবার্তার মাধ্যমে ফল জানতে যেকোনো মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে JSCপ্রার্থীর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। যেমন JSC Dha 1234 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। মাদ্রাসার জেডিসি পরীক্ষার্থীদের ক্ষেত্রে JSC এর স্থলে JDC এবং বোর্ডের নামের ক্ষেত্রে MAD লিখতে হবে। যেমন JDC MAD 1234 লিখে পাঠিয়ে দিতে হবে ১৬২২২ নম্বরে।