জেএসসি পরীক্ষা ১ নভেম্বর শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ১ নভেম্বর শুরু হবে অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের ২০১১ সালের জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা (জেএসসি)। প্রথম দিন সকাল ১০টা থেকে বেলা একটা পর্যন্ত অনুষ্ঠিত হবে বাংলা প্রথমপত্রের পরীক্ষা। ২ নভেম্বর একই সময়ে অনুষ্ঠিত হবে বাংলা দ্বিতীয়পত্রের পরীক্ষা।গতকাল রোববার বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি পরীক্ষার এই সময়সূচি প্রকাশ করেছে। এতে বলা হয়, পরীক্ষায় সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। কেন্দ্রসচিব ছাড়া কেউ পরীক্ষার হলে মুঠোফোন ব্যবহার করতে পারবে না। কোনো পরীক্ষার্থী সঙ্গে মুঠোফোন রাখতে পারবে না। এ ছাড়া পরীক্ষার ফল প্রকাশের পর ১০ দিনের মধ্যে খাতা পুনর্নিরীক্ষণের জন্য মুঠোফোনে খুদেবার্তার (এসএমএস) মাধ্যমে আবেদন করা যাবে।পরীক্ষার সময়সূচি অনুযায়ী ১৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ১৪ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান, ১৬ নভেম্বর সাধারণ বিজ্ঞান, ১৭ নভেম্বর ধর্মশিক্ষা (চারটি ধর্মের পরীক্ষার্থীদের জন্য), ২০ নভেম্বর সাধারণ গণিত ও ২১ নভেম্বর গার্হস্থ্য অর্থনীতি/কৃষি শিক্ষা বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে বেলা একটা পর্যন্ত চলবে।