জেএসসিতে ঢাকার সেরা রাজউক স্কুল
জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় ঢাকায় সবচেয়ে সেরা স্থানটি দখল করেছে রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজ। শিক্ষাপ্রতিষ্ঠানটি থেকে ৩৮৯ জন পরীক্ষা দিয়ে ৩২৭ জন জিপিএ-৫ পেয়েছে।আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে শিক্ষা মন্ত্রণালয়ে সংবাদ সম্মেলন করে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।দ্বিতীয় স্থানে রয়েছে ভিকারুন নিসা নূন স্কুল অ্যান্ড কলেজ। সেখান থেকে এক হাজার ৫২৯ জন পরীক্ষা দিয়ে এক হাজার ৭২ জন জিপিএ-৫ পেয়েছে। তৃতীয় অবস্থানে রয়েছে ময়মনসিংহ জিলা স্কুল। এ শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ২৭৫ জন পরীক্ষা দিয়ে ২২১ জন জিপিএ-৫ পেয়েছে।জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৬ দশমিক ৯৭ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪৬ হাজার ৯৪২ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় ১৯ লাখ ১০ হাজার ৫০৮ জন।জেএসসি ও জেডিসি পরীক্ষার ফল বোর্ডের ওয়েবসাইট (www. educationboardresults.gov.bd) এবং টেলিটকের মাধ্যমে জানা যাবে।