জেগে উঠছে ঘোড়দৌড় প্রতিযোগিতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামবাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা আবার জেগে উঠেছে বগুড়া অঞ্চলে। প্রায় হারিয়ে যাওয়া এই ঐতিহ্যবাহী খেলা এখন গ্রামের মানুষের বিনোদনের খোরাক জোগাচ্ছে। গত দুই সপ্তাহে বগুড়ার বিভিন্ন এলাকায় ছয়টি ঘোড়দৌড়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গ্রামের হাজার হাজার মানুষ এই প্রতিযোগিতা উপভোগ করে। এসব প্রতিযোগিতাকে ঘিরে বসছে গ্রামীণ মেলা।বগুড়ার শাজাহানপুর উপজেলায় জেলার সবচেয়ে বড় ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার গোহাইল ইউনিয়নের পোয়ালগাছা গ্রামে ২১ বছর ধরে এই প্রতিযোগিতা হয়ে আসছে। পোয়ালগাছা ভাটাইপাড়া যুবসমাজসহ স্থানীয় সংস্কৃতিমনা ব্যক্তিদের উদ্যোগে এই আয়োজন করা হয়। ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত এবার প্রতিযোগিতায় অংশ নেয় সিলেট, ময়মনসিংহ, বগুড়াসহ নয়টি জেলার ২৫টি ঘোড়া। প্রথম স্থান অধিকার করে নওগাঁর সায়েদ আলী, দ্বিতীয় সিলেটের আশরাফ আলী এবং তৃতীয় বগুড়ার আব্দুল হান্নানের ঘোড়া।বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন স্বেচ্চাসেবক লীগের জেলা সভাপতি আসাদুর রহমান। জহুরুল ইসলামের সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ছিলেন আবু জাফর আলী, আব্দুর রহমান, ফরিদুল ইসলাম, আব্দুস সালাম ও জাহেদুর রহমান।গাবতলী উপজেলার উনচুরখী মধ্যপাড়া যুব সমাজের উদ্যোগে ৩১ ডিসেম্বর ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতা উপভোগ করতে মানুষের ঢল নামে। ১ জানুয়ারি প্রতিযোগিতার শেষ দিনে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি এশরাখ আলী খন্দকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন লুত্ফর রহমান, আমজাদ হোসেন, মাহবুব আলম, জয়নাল মিয়া, আব্দুল মজিদ, নজরুল ইসলাম, গোলাম রব্বানী, আব্দুর রাজ্জাক প্রমুখ।এদিকে উপজেলায় অনিক টেলিকমের আয়োজনে বটিয়া ভাঙ্গা যুব সমাজের উদ্যোগে তিন দিনব্যাপী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ২ থেকে ৪ জানুয়ারি চলে এই প্রতিযোগিতা। জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম আযম খান। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা খন্দকার গোলাম কাদের, সবুজ পাইকার, মো. জয়নাল আবেদিন পাইকার, কে এম আলফেস সানী, আ. হান্নান প্রমুখ।এ ছাড়া বগুড়া সদরের চাকলমা, সারিয়াকান্দির দিঘলকান্দি ও শেরপুর উপজেলায় ঘোড়দৌড় প্রতিযোগিতা হয়।