জেনারেল কিয়ানির ব্যাপারে সিদ্ধান্ত নেব আমি: গিলানি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পাকিস্তানের প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানি বলেছেন, সেনাপ্রধান জেনারেল আসফাক পারভেজ কিয়ানির চাকরির মেয়াদ বাড়ানোর ব্যাপারে তিনিই সিদ্ধান্ত নেবেন। তিনি আরও বলেন, ‘এটা আমার সিদ্ধান্ত নেওয়ার ব্যাপার, আপনারা এটা নিয়ে দুশ্চিন্তা করবেন না।’পাকিস্তানের কাসুর শহরে একটি বিদ্যুৎ উৎদনকেন্দ্র উদ্বোধনের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। দ্য নিউজ অনলাইন।