জেনারেল পেট্রাউস সিআইএর প্রধান নিযুক্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন জেনারেল ডেভিড পেট্রাউসকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) প্রধান নিয়োগ করা হয়েছে। খুব অল্প সময়ের জন্য অবসরে যাওয়া এই জেনারেল আজ মঙ্গলবার সিআইএর পরিচালক হিসেবে শপথ নিয়েছেন।হোয়াইট হাউসের রুজভেল্ট কক্ষে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন পেট্রাউসকে (৫৮) শপথবাক্য পাঠ করান। ইরাকে মার্কিন বাহিনীর অন্যতম নীতিনির্ধারক ছিলেন পেট্রাউস।