জেনারেলদের সঙ্গে মতবিনিময় করলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ সেনাবাহিনীর জেনারেলস কনফারেন্স-২০১২ আজ মঙ্গলবার সেনাবাহিনীর সদর দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।সম্মেলনে ভাষণকালে প্রধানমন্ত্রী জেনারেলদের প্রয়োজনীয় নির্দেশনা দেন এবং ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ও করেন। এর আগে প্রধানমন্ত্রী সেনাসদর দপ্তরে পৌঁছালে প্রধানমন্ত্রীর নিরাপত্তা ও প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক এবং সেনাবাহিনী প্রধান জেনারেল মুহাম্মদ আব্দুল মুবিন তাঁকে অভ্যর্থনা জানান। প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ও প্রতিরক্ষাসচিব সম্মেলনে উপস্থিত ছিলেন। প্রসঙ্গত, প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রধানমন্ত্রীর হাতে ন্যস্ত। বাসস।