জেনিলিয়া ও রিতেশের নতুন ঘর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিতেশ-জেনিলিয়া ঘর বাঁধলেন, এটি পুরোনো খবর। রিতেশ-জেনিলিয়া ঘর বাঁধছেন, এটি নতুন খবর। কারণ, এই জুটি নতুন ঘরে উঠছেন। কাছের এক সূত্র জানিয়েছেন, মুম্বাইয়ের জুহুতে নতুন এক ফ্ল্যাট কিনেছেন রিতেশ। ফ্ল্যাটের ডিজাইনও করেছেন জেনিলিয়া। এর মাঝে অবশ্য একটা কিন্তুও আছে। পরিবারের সুবোধ ছেলে রিতেশ বিয়ের আগপর্যন্ত মা-বাবার সঙ্গেই থাকতেন। তাই অনেকেই সন্দিহান, বিয়ের পর কি পরিবার ছেড়ে নতুন বাসায় উঠবেন তিনি? এ ছাড়া শোনা গিয়েছিল ধর্মের ভিন্নতার কারণে প্রথম প্রথম জেনিলিয়ার ব্যাপারে নিমরাজি ছিল রিতেশের পরিবার। তবে শেষমেশ সেই বরফ যে গলেছে, তা নিশ্চয়ই খোলাসা করে বলার কিছু নেই। টিএনএন।