প্রধান শিক্ষক, গভ. ল্যাবরেটরি হাইস্কুল রাজশাহীসৃজনশীল প্রশ্ন বিশেষ করে নৈর্ব্যক্তিক ও বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, পুরো বইটি ভালোভাবে পড়তে হবে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো শনাক্ত করে সেগুলো বারবার অনুশীলন করতে হবে। উত্তরপত্রে যাবতীয় তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করবে। নৈর্ব্যক্তিক বা বহুনির্বাচনী প্রশ্নের উত্তরপত্রে ওএমআর সেট কোড সঠিকভাবে পূরণ করবে, যেন ভুল না হয়। অতিরিক্ত উত্তরপত্র নিলে তার তথ্য মূল উত্তরপত্রের নির্দিষ্ট জায়গায় সঠিকভাবে লিখবে।ভালো জানা প্রশ্নের উত্তর প্রথমে লিখতে হবে। এতে পরীক্ষকের মনে ইতিবাচক ধারণা সৃষ্টি হবে। কোনো প্রশ্নের উত্তর ছেড়ে আসা ঠিক হবে না। ভালো জানা না থাকলেও ধারণা থেকে আনকমন প্রশ্নের উত্তর অল্প কথায় গুছিয়ে লিখতে হবে, এতে কিছু নম্বর পাওয়ার আশা থাকে।বানান ভুল, বাক্য সঠিক না হওয়া, সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ, যতি বা বিরাম চিহ্নের সঠিক ব্যবহার না করা, অপ্রাসঙ্গিক কথা লেখার কারণে নম্বর কমে যায়।