জেনে রাখুন
লাইসেন্স ব্যতীত গাড়ি চালানো অপরাধঅনেক সময় দেখা যায়, চালকেরা কোনো ধরনের পরীক্ষা ব্যতীত অর্থের বিনিময়ে লাইসেন্স সংগ্রহ করে থাকেন। তাঁদের ট্রাফিক আইন সম্পর্কে কোনো ধারণা থাকে না। এর ফলে ঘটে দুর্ঘটনা। লাইসেন্সবিহীন গাড়ি চালানো হলে আইনে এর শাস্তির বিধান রয়েছে।মোটরযান আইনের ১৩৮ ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি লাইসেন্স ছাড়া কোনো মোটরযান অথবা যাত্রীবাহী মোটরযান চালালে বা চালনা করতে দিলে সর্বোচ্চ চার মাসের কারাদণ্ড অথবা ৫০০ টাকা পর্যন্ত জরিমানা অথবা উভয় শাস্তি পেতে হবে।দ্রুতগতিতে গাড়ি চালালে শাস্তি পেতে হবেদূরপাল্লায় ও শহরের বিভিন্ন স্থানে গাড়ির গতিসীমার নির্দেশিকা থাকা সত্ত্বেও অনেক চালক তা মানেন না। নিজেদের খুশিমতো গাড়ির গতি বাড়িয়ে দেন।মোটরযান আইনের ধারা ১৪২ মতে, দ্রুতগতিতে কোনো মোটরযান চালালে তিনি প্রথমবার অপরাধের জন্য সর্বোচ্চ এক মাস কারাদণ্ড কিংবা সর্বাধিক ৩০০ টাকা অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবেন এবং তৎপরবর্তী অনুরূপ অপরাধের জন্য সর্বোচ্চ তিন মাস কারাদণ্ড কিংবা সর্বাধিক ৫০০ টাকা অর্থদণ্ড অথবা উভয়বিধ দণ্ডে দণ্ডনীয় হবেন এবং তাঁর ড্রাইভিং লাইসেন্স অনধিক এক মাস মেয়াদের জন্য সাসপেন্ড করা হবে।আলমগীর হোসেন