জেনে রাখো কয়েকটি পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যক্ষঢাকা কমার্স কলেজ, ঢাকা কোনো বিষয় সম্বন্ধে ভালোভাবে জানতে হবে। লক্ষ্য স্থির করতে হবে এবং সে অনুযায়ী লেখাপড়া করতে হবে। নতুন করে কোনো পড়া মুখস্থ করার দরকার নেই। পুরোনো ও জানা বিষয়গুলো ভালো করে রিভিশন দিতে হবে। প্রশ্নোত্তরগুলো লিখতে হবে ইউনিফর্ম-ওয়েতে অর্থাত্ সব প্রশ্নেরউত্তর মোটামুটি একই ধরনের হতে হবে। খাতায় যথেষ্ট মার্জিন রেখে সুন্দর হাতের লেখায় স্পষ্ট করে লিখতে হবে। প্রশ্নের উত্তরগুলো প্রাসঙ্গিক ও সমান হতে হবে। উত্তর উপস্থাপন সহজ ও সুন্দর হতে হবে। প্রশ্নোত্তরের ক্ষেত্রে তিনটি অংশ অর্থাত্ ভূমিকা, বর্ণনা ও উপসংহার ঠিক রাখতে হবে। উত্তর লেখা শেষ হলে রিভিশন দিতে হবে এবং ভুলগুলো সংশোধন করতে হবে। বাক্যের শব্দচয়ন যেন যথাযথ হয়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবে।