জেন্ডার ও একটি প্রশিক্ষণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘জেন্ডার, নারীর ক্ষমতায়ন এবং উন্নয়ন’ শিরোনামে বাংলাদেশ মহিলা পরিষদ তিন মাসের সার্টিফিকেট কোর্স চালু করতে যাচ্ছে। কোর্স শুরু হবে আগামী ৪ অক্টোবর। এ প্রশিক্ষণে জেন্ডার, ক্ষমতায়ন ও উন্নয়নবিষয়ক ধারণা প্রদান, নির্দিষ্ট বইয়ের ওপর দলীয় আলোচনা এবং গ্রুপভিত্তিক উপস্থাপনা হবে। এ ছাড়া সেমিনার, প্যানেল আলোচনা, বিষয়ভিত্তিক উপস্থাপন ইত্যাদি কোর্সের অন্তর্ভুক্ত। ক্লাসের সময় প্রতি বৃহস্পতিবার ও শনিবার। ভর্তির যোগ্যতা স্নাতক পাস এবং কোর্স ফি সাত হাজার টাকা। আবেদনপত্র গ্রহণের শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর। মহিলা পরিষদ আশা করছে, এই অংশগ্রহণকারীরা ফিরে গিয়ে নারীমুক্তির লক্ষ্যে সমাজে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে যাঁর যাঁর অবস্থান থেকে সক্রিয় ভূমিকা রাখবেন। যোগাযোগ: বাংলাদেশ মহিলা পরিষদ১০/বি/১ সেগুনবাগিচা, ঢাকা।