জেমস বন্ডে অ্যাডেল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘জেমস বন্ড’ সিরিজের নতুন ছবির থিম সং গাইতে পারেন অ্যাডেল। এরই মধ্যে সংগীত প্রযোজক পল এডওয়ার্থের সঙ্গে গানটির কাজ শুরু করে দিয়েছেন ব্রিটিশ এই সংগীতশিল্পী। ‘জেমস বন্ড’ সিরিজের কয়েকটি ছবির থিম সং তেমন জনপ্রিয়তা পায়নি। অ্যাডেলের গান জনপ্রিয়তা পাবেই, তাঁর ‘রোলিং ইন দ্য ডিপ, সামওয়ান লাইক ইউ’ গানগুলোর সাফল্যই বলে দেয় সে কথা। সে জন্য অ্যাডেলই নাকি নির্মাতাদের প্রথম পছন্দ। এখনো নাম ঠিক না হওয়া ছবিটি মুক্তি পাওয়ার কথা ২০১২ সালের অক্টোবরে।সূত্র: এমটিভি ইউকে