জেমস বন্ডে হুইশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামী বছরের শেষ দিকে (২৩ অক্টোবর থেকে ৭ ডিসেম্বরের মধ্যে) আসছে জেমস বন্ড সিরিজের নতুন ছবি স্কাইফল। বরাবরের মতো এবারও জিরো জিরো সেভেন সিরিজের এই কিস্তিতে থাকছে চমক। চমকের একটি নমুনা পাওয়া গেল এরই মধ্যে, ছবিটির ‘কিউ’ চরিত্রে এবার নতুন মুখের আবির্ভাব। জেমস বন্ডকে নিত্যনতুন প্রযুক্তি তৈরি করে দেওয়া ‘কিউ’ চরিত্রে এবার অভিনয় করছেন বেন হুইশ। পারফিউম: দ্য স্টোরি অব অ্যা মারডারার ছবিতে দুর্দান্ত অভিনয় করেছিলেন এই ব্রিটিশ তরুণ। রয়টার্স।