জেমস বন্ডের খলনায়ক বার্দেম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছর নভেম্বরে শুরু হচ্ছে জেমস বন্ড সিরিজের ২৩তম ছবির কাজ। তৃতীয়বারের মতো এতে বন্ড চরিত্রে আবির্ভূত হবেন ড্যানিয়েল ক্রেগ। আর তাঁর শত্রু হিসেবে দেখা যাবে স্প্যানিশ অভিনয়শিল্পী হাভিয়ের বার্দেমকে। এবিসি নেটওয়ার্ককে এমনটাই ইঙ্গিত দিয়েছেন অস্কারজয়ী এই তারকা। সঙ্গে ছেলেবেলার স্মৃতিচারণাও করেছেন। তাতে মিশে আছে জেমস বন্ড ছবির কথা। আইএএনএস।