জেমস বন্ডের নতুন ছবি ‘স্কাইফল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জেমস বন্ড সিরিজের নতুন ছবির নাম ঠিক হয়েছে। ২৩ নম্বর ছবিটির নাম দেওয়া হয়েছে স্কাইফল। নতুন ০০৭ অ্যাডভেঞ্চারে আবারও নাম-ভূমিকায় থাকছেন ড্যানিয়েল ক্রেগ। এবার নিয়ে তৃতীয় বারের মতো জেমস বন্ড সাজতে যাচ্ছেন তিনি। শীর্ষ নারী চরিত্রে থাকছেন ফরাসি অভিনেত্রী বেরেনাইস মারলোহে ও নাওমি হ্যারিস। ছবিটি পরিচালনা করছেন স্যাম মেন্ডেস। ১৯৯৯ সালে আমেরিকান বিউটি ছবির জন্য অস্কার জয় করেন তিনি। মেন্ডেস জানান, এবার এই ব্রিটিশ গুপ্তচরকে লন্ডন, চীন, তুরস্ক ও স্কটল্যান্ডে ঘুরে বেড়াতে দেখা যাবে। ডেম জুডি ডেঞ্চকে আবার বন্ডের বস এম চরিত্রে দেখা যাবে। ছবিটি যুক্তরাজ্যে মুক্তি পাবে ২০১২ সালের ২৬ অক্টোবর। ওয়েবসাইট।