জেলহত্যা দিবসে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী
জেলহত্যা দিবস পালন উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার সকালে বনানী কবরস্থানে জাতীয় তিন নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। খবর বাসসের।পরে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী হিসেবেও শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এর পর প্রধানমন্ত্রী সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। ১৯৭৫ সালের এই দিনে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতরে বন্দী অবস্থায় জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করা হয়। শেখ হাসিনা শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে কবরস্থানে ফাতেহা পাঠ করেন।এর আগে প্রধানমন্ত্রী জেলহত্যা দিবস পালন উপলক্ষে ধানমন্ডিতে বঙ্গবন্ধু ভবনের সামনে স্থাপিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।এ সময় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য এবং দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।জাতীয় চার নেতার মধ্যে সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ ও ক্যাপ্টেন এম মনসুর আলীকে ঢাকার বনানী কবরস্থানে এবং এইচ এম কামরুজ্জামানকে রাজশাহীর কাদিরগঞ্জে তাঁর পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।