জেলহত্যা নিয়ে সৈয়দ আশরাফের বক্তব্য অশালীন: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় চার নেতার হত্যাকারী হিসেবে জিয়াউর রহমানকে জড়িয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের বক্তব্যকে রাজনৈতিক শিষ্টাচারবহির্ভূত ও অশালীন বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফাউন্ডেশন আয়োজিত ‘৭ নভেম্বর ও আমাদের শিক্ষা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন।সৈয়দ আশরাফ আজ জাতীয় চার নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের বলেন, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাতীয় চার নেতা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন।গুলশান কার্যালয়ে পুলিশ বিএনপির সাজানো নাটক: বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ের বাইরে গতকাল মঙ্গলবার রাতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের ব্যাখ্যা দাবি করেছে বিএনপি। ওই রাতে হঠাত্ গুলশান কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ জড়ো হয়। কিছুক্ষণ পরে র্যাবের একটি দলও ঘটনাস্থলে যায়। এ সময় কার্যালয়ের ভেতরে খালেদা জিয়া, সালাউদ্দিন কাদের চৌধুরী, মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতারা অবস্থান করছিলেন। তখন সালাউদ্দিন কাদের চৌধুরীকে গ্রেপ্তার করা হতে পারে বলে গুজব ছড়িয়ে পড়ে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক সংবাদ সম্মেলনে সরকারের কাছে এই ঘটনার ব্যাখ্যা দাবি করেছেন। এরপর আজ দুপুরে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন সাংবাদিকদের বলেছেন, এটা বিএনপির সাজানো নাটক। কার্যালয়ের বাইরে অতিরিক্ত পুলিশ মোতায়েনের খবর পেয়ে বিভিন্ন স্থান থেকে যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা কার্যালয়ের বাইরে মিছিল ও বিক্ষোভ প্রদর্শন করে। তবে পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, কাউকে গ্রেপ্তার করতে তারা সেখানে যায়নি। বরং বিশৃঙ্খলা হতে পারে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অবস্থান নিয়েছিল।