জেলহত্যার বিচার এ বছরই শুরু হবে: আশরাফ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, সুপ্রিম কোর্টের নির্দেশনা অনুযায়ী বহুল প্রতীক্ষিত চার নেতা হত্যাকারীদের বিচার এ বছরেই শুরু হবে।সৈয়দ নজরুলের ছেলে সৈয়দ আশরাফ আজ বৃহস্পতিবার সকালে বনানীতে জাতীয় তিন নেতার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন। খবর বাসসের।এরই মধ্যে বিচারের জন্য উচ্চ আদালতে আপিল করা হয়েছে উল্লেখ করে বর্তমান সরকারের মেয়াদেই এ বিচার অবশ্যই শেষ হবে বলে সৈয়দ আশরাফ আশা প্রকাশ করেন।জেলহত্যার বিচার ও তদন্ত করার জন্য আলাদা কোনো কমিশনের দরকার নেই জানিয়ে আশরাফ বলেন, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচার স্বাভাবিক প্রক্রিয়ায় হয়েছে। ঠিক একই প্রক্রিয়ায় চার নেতা হত্যার বিচারও হবে।স্থানীয় সরকারমন্ত্রী বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে জেলহত্যার সব আলামত নষ্ট করা হয়েছে। আসামিদের মুক্তি দেওয়া হয়েছে। তাই বঙ্গবন্ধু ও চার নেতা হত্যাকারীদের আশ্রয়-প্রশ্রয়দাতাদের বিচার দেশের জনগণই করবে।এ সময়ে সৈয়দ আশরাফ সম্প্রতি লিবিয়ায় নিহত গাদ্দাফির কথা উল্লেখ করে বলেন, গাদ্দাফিও বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছিলেন, তাঁর বিচার কিন্তু সে দেশের জনগণ করেছে।