জেলা আওয়ামী লীগের প্রতিবাদ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফরিদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি নূর মোহাম্মদ ওরফে ক্যাপ্টেন বাবুল ও জেলা স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক শওকত আলী জাহিদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে ১২ এপ্রিল সভার আয়োজন করা হয়। জেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে শহরের জনতা ব্যাংকের মোড়ে সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী জায়নুল আবেদীন।