জেলা-উপজেলায় শিক্ষা উন্নয়ন কমিটি হচ্ছে: শিক্ষামন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে মানসম্মত শিক্ষা, দক্ষ শিক্ষক নিয়োগ, স্কুল-কলেজের সুষ্ঠু পরিচালনা, শিক্ষকদের শিক্ষাদানসহ সার্বিক উন্নয়নের লক্ষ্যে উপজেলা ও জেলা পর্যায়ে ‘শিক্ষা উন্নয়ন কমিটি’ গঠনের উদ্যোগ নেওয়া হবে।আজ বুধবার শিক্ষা মন্ত্রণালয়ে বিভাগীয় কমিশনারদের সঙ্গে শিক্ষা খাতের উন্নয়ন, বিরাজমান সমস্যা ও দিকনির্দেশনা বিষয়ে এক মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী এসব কথা বলেন।শিক্ষামন্ত্রী বলেন, বর্তমান সরকার প্রথম থেকেই শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের চেষ্টা চালিয়ে যাচ্ছে। এরই মধ্যে জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, প্রাথমিক ও মাধ্যমিকের সর্বস্তরে বিনামূল্যে পাঠ্যপুস্তক প্রদান, তথ্যপ্রযুক্তির বিস্তারসহ নানা পরিবর্তন এনেছে। মানসম্মত শিক্ষা বিস্তার ও দক্ষ জনবল তৈরির জন্য অনেক কাজ করতে হবে।পাবলিক পরীক্ষা গ্রহণ, বই বিতরণসহ উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে স্থানীয় প্রশাসনের ভূমিকার প্রশংসা করে মন্ত্রী ভবিষ্যতে শিক্ষার মানোন্নয়নসহ ছাত্রীদের যৌন হয়রানি, মাদক, জঙ্গিবাদ, শিক্ষার্থীদের শারীরিক শাস্তি রোধেও জোরালো ভূমিকা পালনের জন্য তাদের প্রতি আহ্বান জানান।নুরুল ইসলাম নাহিদ আরও বলেন, বর্তমান সরকার সারা দেশে সাড়ে পাঁচ হাজার বিদ্যালয়, কলেজ ও মাদ্রাসায় নতুন একাডেমিক ভবন নির্মাণ করছে। এসব নির্মাণকাজের তদারকিতে জনপ্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জোরালো ভূমিকা থাকবে।সভায় সাত বিভাগের কমিশনাররা ছাড়াও শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, অতিরিক্ত শিক্ষাসচিব এস এম গোলাম ফারুক, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান মোস্তফা কামাল উদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক নোমান-উর রশীদ, শিক্ষা বোর্ডগুলোর চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।